1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গোপালগঞ্জে চলছে ৯ দিনের লকডাউন

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২২ জুন, ২০২১
  • ১৮৩ সময় দর্শন

প্রাণঘাতী করোনা সংক্রমণ রোধে গোপালগঞ্জে আজ থেকে নয় দিনের সর্বাত্মক লকডাউন শুরু হয়েছে। সকাল ৬টা থেকে এ লকডাউন শুরু হয়। চলবে আগামী ৩০ জুন মধ্যরাত পর্যন্ত।

লকডাউন কার্যকর করতে গোপালগঞ্জ জেলার তথ্য অফিস, জেলা ও উপজেলা প্রশাসন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। পাশাপাশি জেলা শহরের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হচ্ছে।

বন্ধ রয়েছে শহরের অধিকাংশ দোকানপাট, বিপণি বিতান। তবে সকালে কিছু কিছু দোকানপাট খোলা থাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।

লকডাউন বাস্তবায়নে পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবকরা প্রশাসনকে সহযোগিতা করছে।

জারিকৃত লকডাউনে জরুরি ও প্রয়োজনীয় পণ্য ও সেবার সঙ্গে সংশ্লিষ্ট অফিসসমূহ, তাদের কর্মচারি ও যানবাহন এবং পণ্যবাহী ট্রাক-লরি এ নিষেধাজ্ঞার আওতার বাইরে রয়েছে।

এদিকে, সর্বশেষ গত ২৪ ঘণ্টায় জেলায় ১৩৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে করোনা পজিটিভ পাওয়া গেছে ৪৯ জনের।

স্বাস্থ্যবিধি মেনে না চললে দিন দিন এ সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান গোপালগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ।

গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম জানান, গোপালগঞ্জে করোনা সংক্রমণ ৪২ শতাংশে পৌঁছেছে। তাই সংক্রমণ প্রতিরোধে মন্ত্রীপরিষদ বিভাগ গোপালগঞ্জে সর্বাত্মক ও কঠোর লকডাউনের প্রজ্ঞাপন জারি করেছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu