1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

মালয়েশিয়ায় অভিযানে ৩০৯ জন অবৈধ অভিবাসী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ২১ জুন, ২০২১
  • ১৮৬ সময় দর্শন

মালয়েশিয়ার সেলাঙ্গরের মুকিম, ডেংকিল এলাকায়  ২১ জুন রাতে একটি নির্মাণাধীন স্থাপনায় অভিযান চালিয়ে ৩০৯ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন বিভাগ।

অভিবাসন বিভাগের পরিচালক দাতুক সেরি ইন্দেরা খায়রুল দাযাইমি দাউদের নেতৃত্বে অভিবাসন বিভাগ, জেনারেল মুভমেন্ট টিম (পিজিএ), জাতীয় নিবন্ধকরণ বিভাগ (জেপিএন), জনপ্রতিরক্ষা বাহিনী এবং শ্রম বিভাগের ১৮৯ কর্মকর্তার সমন্বয়ে পরিচালিত এ অভিযানে ৭১৫ অভিবাসী আটকের পর কাগজপত্র যাচাই-বাছাই শেষে ৩০৯ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করে নিয়ে যায় ইমিগ্রেশন পুলিশ।

এদিকে অভিবাসন বিভাগ বলছে,বিভিন্ন অপরাধে ২০ থেকে ৫২ বছর বয়সের ওই বিদেশিদের ১৯৫৯/৬৩-এর ইমিগ্রেশন আইন এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩-এর আওতায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে গত ৬ জুন একইভাবে দেশটির সাইবার জায়ার একটি নির্মাণ স্থাপনা থেকে ৬২ বাংলাদেশিসহ ১৫৬ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়। তবে এ অভিযানে কতজন বাংলাদেশি রয়েছেন, এ রিপোর্ট লেখা পর্যন্ত তা জানা যায়নি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu