1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ব্রাহ্মণবাড়িয়ায় তুচ্ছ ঘটনায় সংঘর্ষে আহত ৪

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ২১ জুন, ২০২১
  • ১৭৫ সময় দর্শন

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় তুচ্ছ ঘটনার জেরে সংঘর্ষে একই পরিবারের চারজন আহত হয়েছেন। গতকাল রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের ছোট বাকাইল গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন-সদর উপজেলার দাস পাড়ার সোনা মোহন দাস (৭০), তার স্ত্রী কল্পনা রাণী দাস (৬০) এবং তাদের দুই ছেলে সুভাস চন্দ্র দাস (২০) ও অপূর্ব দাস (১৫)।  আহতদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

পুলিশ জানায়,, রোববার (২০ জুন) রাতে স্থানীয় ছোট বাকাইল বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে বাগবিতণ্ডার জেরে বৃদ্ধ সোনা মোহন দাসকে একই এলাকার বতুশ দাস ‘ভাদাইম্যা’ বলে গালি দেয় এবং জুতোপেটা করার হুমকি দেয়।

বিষয়টি নিয়ে বতুশ দাসকে জিজ্ঞাসাবাদ করতে যান সোনা মোহনের ছেলে সুভাস। এ নিয়ে তার সঙ্গেও বতুশের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বতুশ তার লোকজন নিয়ে সুভাসকে মারধর করেন। সুভাসকে বাঁচাতে গিয়ে তার বাবা সোনা মোহন, ছোট ভাই অপূর্ব ও মা কল্পনা আহত হন।

সোনা মোহন দাসের অভিযোগ, বতুশ দাস ও বিশ্ব দাস এলাকায় মাদকসেবী হিসেবে পরিচিত। তারা দুজনেই সারাদিন নেশা নিয়ে মগ্ন থাকে। তারা এর আগে অনেকবার আমাদেরকে ‘ভাদাইম্যা’ বলেছে, কিন্তু তার বিচার পাইনি।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম বলেন, তুচ্ছ বিষয় নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে, তদন্ত চলছে। অভিযোগ সাপেক্ষে আহতদের আইনি সহযোগিতা দেয়া হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu