1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

পদোন্নতি পেলেন ৬৯ বিচারক

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ২১ জুন, ২০২১
  • ১৮৯ সময় দর্শন

জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি পেয়েছেন ১১ জন অতিরিক্ত জেলা ও দায়রা জজ। একই সঙ্গে ৫৮ জন যুগ্ম জেলা ও দায়রা জজকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে পদোন্নতি দিয়েছে আইন মন্ত্রণালয়।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে  জুডিশিয়াল সার্ভিসের উল্লিখিত ৬৯ জন বিচারককে পদোন্নতি দিয়ে দেশের বিভিন্ন জেলায় পদায়ন করা হয়েছে।

গতকাল রবিবার (২০ জুন) আইন ও বিচার বিভাগ থেকে এ সম্পর্কিত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

পদোন্নতিপ্রাপ্ত জেলা জজরা ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৬’ এর বেতন স্কেলের প্রথম গ্রেডে এবং অতিরিক্ত জেলা জজরা দ্বিতীয় গ্রেডে বেতন-ভাতাদি পাবেন।

পদোন্নতি পাওয়া বিচারকদেরকে আগামী ২৭ জুন তাঁদের নিয়ন্ত্রণকারী কর্মকর্তা (বিচারক) বা দফতর প্রধান মনোনীত কর্মকর্তা বা তাঁর পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে পদায়নকৃত কর্মস্থলে যোগদানের জন্য অনুরোধ জানানো হয়েছে

।প্রশিক্ষণ বা ছুটিতে থাকা কর্মকর্তাদের প্রশিক্ষণ বা ছুটি শেষে কর্মস্থলে যোগদানের তারিখে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে পদায়নকৃত কর্মস্থলে যোগদানের জন্য অনুরোধ জানানো হয়েছে আদেশে।

পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ইসরাত জাহানকে রংপুরের মানবপাচার অপরাধ ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ), মানিকগঞ্জের অতিরিক্ত জেলা জজ শাহানা হক সিদ্দিকাকে টাঙ্গাইলের বিশেষ জজ আদালতের বিশেষ জজ (জেলা জজ), নাটোরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. গোলাম ফারুককে বরিশালের সাইবার ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ), হবিগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানিয়া কামালকে মানিকগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ), ঝিনাইদহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহা. হাসানুজ্জামানকে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের পরিচালক (অতিরিক্ত জেলা জজ) জাকির হোসেন খানকে জেলা জজ পদে পদোন্নতির পর একই কর্মস্থলে রাখা হয়েছে।

এছাড়া ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ মোছাম্মৎ রোকশানা বেগম হেপিকে গাজীপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ), গাজীপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলমকে জাতীয় মানবাধিকার কমিশনের পরিচালক (জেলা জজ), নওগাঁর অতিরিক্ত জেলা জজ মো. মেহেদী হাসান তালুকদারকে পঞ্চগড়ের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ), ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা জজ সাবেরা সুলতানা খানকে ময়মনসিংহের বিশেষ জজ আদালতের বিশেষ জজ (জেলা জজ) এবং ফেনীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুর রহিমকে পদোন্নতির পর কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) হিসেবে পদায়ন করা হয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu