1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

তিনটি কেন্দ্রে ফাইজারের টিকা দেওয়া শুরু

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ২১ জুন, ২০২১
  • ১৭০ সময় দর্শন

আজ সোমবার (২১ জুন) সকাল থেকে রাজধানীর তিনটি কেন্দ্রে ফাইজার-বায়োএনটেকের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।

সকাল সাড়ে ৯টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কনভেনশন হলে করোনা ভাইরাসের প্রথম ডোজ হিসেবে ফাইজারের টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

একই সময়ে মহাখালীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার হাসপাতাল ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ফাইজারের টিকা দেওয়া শুরু হয়।

পর্যায়ক্রমে দেশের বিভিন্ন হাসপাতালে এ টিকা দেওয়া হবে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের লাইন ডিরেক্টর (এমএসসিএন্ডএএইচ) ও করোনা টিকা ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডা. মো. শামসুল হক।

শামসুল হক বলেন, ফাইজার-বায়োএনটেকের উদ্ভাবিত করোনা ভাইরাসের এ টিকা মাইনাস ৯০ থেকে ৬০ ডিগ্রি তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়।

এ তাপমাত্রার সংরক্ষণপাত্র দেশে খুব কম আছে। তাই এ টিকা ঢাকা শহরের মানুষকে দেওয়া হবে। ইতোমধ্যে নিবন্ধন করেছেন এমন ব্যক্তিরা এ টিকা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, এ টিকার প্রথম ডোজের সঙ্গে দ্বিতীয় ডোজের ব্যবধান নির্ধারণ করা হয়েছে ৪ সপ্তাহ বা ২৮ দিন।

এছাড়া টিকা কেন্দ্রের অন্যান্য ব্যবস্থাপনা আগের মতোই প্রস্তুত করার নির্দেশনা দেওয়া আছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu