1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

সাতক্ষীরার মানুষের জন্য সবাইকে কাজ করতে হবে: ড. কাজী এরতেজা হাসান

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ২০ জুন, ২০২১
  • ২১০ সময় দর্শন

সাতক্ষীরার প্রতি দায়বদ্ধতা থেকে সকলকে সঙ্গে নিয়ে  সাধারণ মানুষের উপকারে একসঙ্গে কাজ করতে হবে বলে মনে করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, ভোরের পাতা সম্পাদক ও প্রকাশক এবং এফবিসিসিআই পরিচালক ড. কাজী এরতেজা হাসান, সিআইপি।

শনিবার (১৯ জুন) সন্ধ্যায় ভোরের পাতা সম্পাদকের গুলশান অফিসে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন হোসেন দেখা করতে আসলে তাকে এ কথা বলেন ড. কাজী এরতেজা হাসান।

এর আগে শুক্রবার সন্ধ্যায় ড. কাজী এরতেজা হাসানের সাথে সাক্ষাত করেন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান আশিক।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমনকেও ড. কাজী এরতেজা হাসান বলেন, করোনাকালীন সময়ে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের নেতাকর্মীদের পাশে থাকবেন।

দীর্ঘ সময় ধরে ড. কাজী এরতেজা হাসানের সঙ্গে একান্তে বৈঠক করেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন হোসেন।

এসময় ড. কাজী এরতেজা হাসান ছাত্রলীগের সাধারণ সম্পাদকের নানা সমস্যার কথা শুনেন এবং সেগুলো নিরসনে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।

বিশেষ করে করোনাকালীন সময়ে ছাত্রলীগের কোনো নেতাকর্মীর বিপদের সময় পাশে থাকবেন। এছাড়া জেলা রাজনীতির নানাদিক নিয়ে কথা বলেন তারা।

ড. কাজী এরতেজা হাসান সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের প্রতি অনুরোধ করে বলেন, সাংগঠনিক কাঠামো অনুযায়ী অতি দ্রুত পূর্ণাঙ্গ করতে হবে।

এক্ষেত্রে জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শের নেতাকর্মীদের মূল্যায়ণ করারও তাগিদ দেন।

করোনাকালীন সময়ে সাধারণ মানুষের পাশে থাকার জন্য জেলা ছাত্রলীগের সবাইকে আহ্বান জানান ড. কাজী এরতেজা হাসান।

তিনি আরো বলেন, বর্তমানে সীমান্তবর্তী জেলা হিসাবে সাতক্ষীরাতে অবস্থা বেশ নাজুক। এ পরিস্থিতিতে জেলা ছাত্রলীগ বরাবরের মতোই অগ্রণী ভূমিকা পালন করবে।

সাক্ষাত শেষে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন হোসেনকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের প্রথম হস্তলিখিত সংবিধান উপহার দেন ড. কাজী এরতেজা হাসান।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu