1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

সরকার লুটপাটের রাজত্ব কায়েম করেছে: ফখরুল

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ২০ জুন, ২০২১
  • ১৬৬ সময় দর্শন

সরকার পরিকল্পিতভাবে দেশের অর্থনীতিকে ধ্বংস করার পাশাপাশি লুটপাটের রাজত্ব কায়েম করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার জাতীয় প্রেস ক্লাবের ‘সমাজ উন্নয়নে মৃত্যুঞ্জয়ী জিয়া’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটি এ সভার আয়োজন করে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, এই সরকার পরিকল্পিতভাবে, পরিকল্পিত ওয়েতে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করছে। লুট করছে, লুটপাটের রাজত্ব কায়েম করেছে।

তিনি বলেন, মেগা প্রজেক্টের সবচেয়ে বড় সমস্যা যেটা, সেটা হলো- গণলুট। ১০ হাজার কোটি টাকার প্রজেক্ট হয়ে যাচ্ছে ৫০ হাজার কোটি টাকার প্রজেক্ট।

এভাবে তারা মেগা প্রজেক্টগুলোকে টাকা বানানোর প্রজেক্ট হিসেবে নিয়েছে। অন্যদিকে দেখুন প্রত্যেকটি জায়গায় এমন এমন কাজ করা হচ্ছে, সেখানে ওই কাজের কোনো দরকারই নেই।

স্বাস্থ্যখাত করুণ অবস্থায় রয়েছে দাবি করে বিএনপি মহাসচিব বলেন, এখন পর্যন্ত করোনার টিকার কোনো নিশ্চয়তা নেই। টিকার নিশ্চয়তা হবেও না।

এই জন্যে যে, যারা এই স্বাস্থ্যখাতের সঙ্গে জড়িত, টিকার সঙ্গে জড়িত, তারা সবাই দুর্নীতিতে জড়িত।

আয়োজক কমিটির চেয়ারম্যান ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ডা. মো. আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে সভায় অর্থনীতিবিদ অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu