1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

লুটপাটতন্ত্রের মূলহোতা বিএনপি: ওবায়দুল কাদের

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ২০ জুন, ২০২১
  • ১৫৫ সময় দর্শন

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আন্দোলনে জনগণ সাড়া দেবে না। তারা জনগণের জন্য কিছুই করেনি। বিএনপি মানুষের ভাগ্যোন্নয়ন চায় না। তারা নিজেদের পকেট ভারী করতে চায়। লুটপাটতন্ত্রের মূলহোতা বিএনপি।

রোববার (২০ জুন) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের আরও বলেন, ১৫ আগস্টের কুশীলব ছিলেন জিয়াউর রহমান। জিয়াউর রহমান নিজ কর্মের কারণেই ইতিহাসের কাঁঠগড়ায়।

বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, যারা পেছন থেকে দেশকে টেনে ধরতে চায়, তারা চিরকালই জনবিচ্ছিন্ন থাকবে। বিএনপি নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়।

তারা সরকারের উন্নয়ন দেখতে পায় না। দিনের আলোতেও অন্ধকার দেখে তারা। এতো উন্নয়নের কারণেই তাদের গাত্রদাহ শুরু হয়েছে।

দলের নেতাদের ইঙ্গিত করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, চিহ্নিত অপরাধী, চাঁদাবাজ, সাম্প্রদায়িক অপশক্তি ও বিতর্কিত ব্যক্তিদের কোনো অবস্থাতেই দলে টানা যাবে না। ত্যাগীদের মূল্যায়ণ করতে হবে।

অক্ষরে অক্ষরে সব সাংগঠনিক কার্যক্রম পরিচালনার আহ্বান জানিয়ে কাদের বলেন, ‘জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে সুদৃঢ় ঐক্য ফিরিয়ে আনতে হবে।’

দলের মধ্যে কোনো বিশৃঙ্খলা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘দুর্নীতি ও অপকর্মের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।

অথচ অপকর্মের জন্য বিএনপি আমলে তাদের নেতাদের কোনো বিচারের মুখোমুখি হতে হতো না।

বর্ধিত সভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমও নেতাদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তৃতা করেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu