1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

নেত্রকোণায় প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীনদের জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন

ইকবাল হাসান নেত্রকোনা প্রতিনিধি
  • আপডেটের সময় : রবিবার, ২০ জুন, ২০২১
  • ১৮৮ সময় দর্শন

‘মুজিববর্ষে কেউ গৃহ ও ভূমিহীন থাকবে না’- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ঘোষণা বাস্তবায়নে ‘ বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহারস্বরূপ এই “স্বপ্নের স্থায়ী নীড়” ভূমিহীন-গৃহহীন, ছিন্নমূল মানুষের মাঝে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় জমি ও গৃহ প্রদান কার্যক্রমের (২য় পর্যায়) শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ রবিবার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে একযুগে দ্বিতীয় ধাপে ভূমিহীন, গৃহহীন ৫৩ হাজার ৩ শত ৪০টি পরিবারকে বিনামূল্যে জমিসহ জমিসহ সেমিপাকা ঘর প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন।

এরই ধারাবাহিকতায় নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলা সম্মেলন কক্ষে ২০টি পরিবারকে ভূমিসহ গৃহপ্রদান ও জমির দলিল হস্তান্তর করা হয়েছে।

প্রধানমন্ত্রীর পক্ষে ঘর ও জমির দলিল হস্তান্তর করেন নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা ওয়ারেসাত হোসেন বেলাল বীরপ্রতীক।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম, সহকারী কমিশনার ভূমি নাসরিন সুলতানা সেতু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এরশাদ হোসেন মালু, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ নিজাম উদ্দিন, উপজেলা প্রকৌশলী আবদুল আলিম লিটন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলামসহ এলাকার জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও উপকার ভোগী পরিবারের সদস্যবৃন্দ।

উল্লেখ্য, নেত্রকোণা জেলার ১০ উপজেলায় গৃহহীন ও ভূমিহীন ৯২৫টি পরিবারের মাঝে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হয়। এরমধ্যে প্রতিবন্ধী পুনর্বাসনে ৬৫টি এবং তৃতীয় লিঙ্গের (হিজড়া) সম্প্রদায়ের মধ্যে ২৪টি পরিবার রয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu