1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ধসে পড়ল নির্মাণাধীন বহুতল ভবন, চাপা পড়েছে কয়েকটি প্রাইভেট কার

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ২০ জুন, ২০২১
  • ১৬৭ সময় দর্শন

রাজশাহী নগরীতে নির্মাণাধীন একটি চারতলা ভবন ধসে পড়েছে। যার  দৈর্ঘ্য ছিল ৮০ ফুট এবং প্রস্থ ৪০ফুট।

রোববার (২০ জুন) দুপুরের দিকে নগরীর কয়েরদাঁড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে জানায়, দৈর্ঘ্য প্রায় ৮০ ফুট এবং প্রস্থে ৪০ফুট ওই ভবনে কেউ না থাকলেও চাপা পড়েছে কয়েকটি প্রাইভেট কার। চারতলা পর্যন্ত নির্মাণ কাজ শেষ হয়েছিল।

ওপরে আরেক তলা তোলার জন্য বিম ওঠানো হয়েছিল। অত্যন্ত নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে ভবনটি নির্মাণ করা হচ্ছিল। এ কারণে ভবনটি ভেঙে পড়েছে।

জানা গেছে, ভবনটির মালিক ছিলেন স্থানীয় বাসিন্দা আক্তারুজ্জামান বাবলু নামে এক ব্যবসায়ী। প্রায় এক বছর আগে তিনি মারা গেছেন। এরপর থেকে বন্ধ ছিল নির্মাণকাজ।

এখন ভবনের মালিকানায় আছেন তার ছোট ভাই নুরুজ্জামান পিটার। তবে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের কাছ থেকে এই ভবনটির নকশার অনুমোদন নেওয়া হয়েছিল কিনা তা জানা যায়নি।

ফায়ার সার্ভিস বলছে, ভবনের নকশা অনুমোদন ছিল কিনা, কোনো ধরনের নির্মাণ সামগ্রী ব্যবহার হয়েছিল তা তারা তদন্ত করে দেখবেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu