1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ঠাকুরগাঁওয়ে দৃষ্টিনন্দন “ডিসি পর্যটন পার্ক” উদ্বোধন ও উন্মুক্ত

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ২০ জুন, ২০২১
  • ১৮১ সময় দর্শন

ঠাকুরগাঁও জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শহরের সত্যপীর ব্রীজ এলাকায় নির্মিত নান্দনিক বিনোদন কেন্দ্র “ডিসি পর্যটন পার্ক” ও “স্বাধীনতার সূবর্ণজয়ন্তী” চত্বর উদ্বোধন করা হয়েছে।

তার সাথে পার্কটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এতে শহরের শিশু-কিশোরসহ সব বয়সি মানুষের মধ্যে আনন্দ-খুশির ঝলক দেখা গিয়েছে।

রোববার ফলক উম্মোচন করে ও ফুলের ফিতা কেটে পার্কের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম।

ঠাকুরগাঁও জেলা শহরে এতকাল বিনোদনের ও অবসর সময় কাটানোর জন্য কোন পার্ক না থাকায় শহরবাসী পরিবার-পরিজন নিয়ে বিনোদন থেকে বঞ্চিত ছিলেন।

২০২০ সালে শহরের সত্যপীর ব্রীজ এলাকায় পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা সরকারি সম্পত্তির মধ্যে শহরবাসীর বিনোদনের লক্ষ্যে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিমের পরিকল্পনায় ও উদ্যোগে “ডিসি পর্যটন পার্ক” নির্মান কাজ শুরু হয়।

জেলা প্রশাসনের বাস্তবায়নে ও তত্ত্বাবধানে আধুনিকতার ছোঁয়ায় সকল বয়সের মানুষের ভিন্ন ভিন্ন সুযোগ সুবিধা রেখে এ পার্কটি নির্মাণ কাজ চলমান রয়েছে।

পার্ক উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. কেএম কামরুজ্জামান সেলিম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কামরুন নাহার, সিভিল সার্জন ডা: মাহফুজার রহমান সরকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মন, ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, জেলা আ’লীগের সহ সভাপতি মাহাবুবুর রহমান খোকন, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপনসহ জেলা প্রশাসন ও আ’লীগের বিভিন্ন স্তরের নেতা কর্মীগণ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।

পরে ঢাকা থেকে পার্ক উদ্বোধনের বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও-১ আসনের এমপি রমেশ চন্দ্র সেন। জেলা প্রশাসক সকল অতিথিদের নিয়ে পার্ক ঘুরে দেখেন এবং ঠাকুরগাঁও বাসির কাছে পার্কটি রক্ষনাবেক্ষনের অনুরোধ জানান।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu