1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

সাতক্ষীরায় করোনায় দুই জনের মৃত্যু, শনাক্তের হার ৬১ শতাংশ

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ১৯ জুন, ২০২১
  • ১৭৩ সময় দর্শন

সাতক্ষীরায় করোনা সংক্রমনের হার আবারও ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘন্টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পজেটিভ ও উপসর্গ নিয়ে দুই জনের মৃত্যু হয়েছে।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়া গত ২৪ ঘন্টায় ৯২ জনের নমুনা পরীক্ষায় ৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার এক লাফে ৪৫ দশমিক ২১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬০ দশমিক ৮৬ শতাংশে।

করোনার শুরু থেকে এ পর্যন্ত সাতক্ষীরায় ২ হাজার ৮৪০ জন করোনায় আক্রান্ত হয়েছে।

বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল, সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে মোট ৫৫ জন করোনা পজেটিভ রোগী চিকিৎসাধীন রয়েছে।

এছাড়া বর্তমানে সরকারি ও বেসরকারি হাসপাতাল ও বাসা বাড়ীতে মোট ৩৮৬ জন করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আছে।

জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে মৃত্যু হয়েছে ৫৬ জন । আর উপসর্গ নিয়ে মারা গেছে আরও ২৬০ জন।

প্রতিদিন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর হাসপাতালে করোনা আক্রান্ত নতুন নতুন রোগী ভর্তি হচ্ছে।

এদিকে জেলা প্রশাসনের তৃতীয় দফায় ঘোষিত তৃতীয় সপ্তাহের লকডাউন কঠোর বিধি-নিষেধের মধ্য দিয়ে চলছে। ২৪ জুন পর্যন্ত চলবে এই লকডাউন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu