1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ভোলা ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন প্যারেড অনুষ্ঠান অনুষ্ঠিত

আখতারুজ্জামান জাবেদ ভোলা প্রতিনিধি!
  • আপডেটের সময় : শনিবার, ১৯ জুন, ২০২১
  • ১৮৬ সময় দর্শন

ব্রিফিং প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্খিত ছিলেন জনাব সরকার মোহাম্মদ কায়সার, পুলিশ সুপার, ভোলা। আজ শনিবার ভোলা জেলা পুলিশের আয়োজনে আগামী ২১ জুন ২০২১ খ্রিঃ তারিখ প্রথম ধাপে ভোলা জেলার তজুমদ্দিন থানাধীন চাঁদপুর, চাঁচড়া ও শম্ভুপুর ইউনিয়ন, বোরহানউদ্দিন থানাধীন সাচড়া ও গংগাপুর ইউনিয়ন, চরফ্যাশন থানাধীন চরমাদ্রাজ ইউনিয়ন, মনপুরা থানাধীন দক্ষিন সাকুচিয়া ও হাজিরহাট ইউনিয়ন এবং শশীভূষন থানাধীন হাজারীগঞ্জ, এওয়াজপুর, জাহানপুর ও চরকলমী ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা প্রদানের লক্ষ্যে নিয়োজিত জেলা পুলিশের সদস্য ও সিএমপি থেকে আগত পুলিশ সদস্যদের পুলিশ লাইন্স ভোলায় ব্রিফিং প্রদান করেন জনাব সরকার মোহাম্মদ কায়সার, পুলিশ সুপার, ভোলা।

 

ব্রিফিং প্যারেডে প্রধান অতিথি নির্বাচন উপলক্ষে দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যদেরকে যে কোন মূল্যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহনযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য পেশাদারিত্বের সহিত দায়িত্ব পালনে নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।

তিনি নির্বাচন ডিউটিতে নিয়োজিত (কেন্দ্র, মোবাইল, স্ট্রাইকিং, স্ট্যান্ডবাই,) সকল অফিসার/ফোর্সগণকে প্রয়োজনীয় মূল্যবান দিকনির্দেশনা প্রদান সহ করনীয়-বর্জনীয় সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন। পুলিশ সুপার বলেন জনগনের জানমাল রক্ষা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ভোটারদের নিরাপত্তা ও স্বাধীন ভোট প্রয়োগে নুন্যতম বিশৃংখলা বা বাধাদান বরদাশত করা হবে না।

ভোট কেন্দ্র ও বুথগুলোতে শতভাগ সুষ্ঠু ও শান্তিপুর্ণ পরিবেশ নিশ্চিত করতে ভোলা জেলা পুলিশ অঙ্গীকারবদ্ধ । তিনি আরো বলেন নির্বাচন উপলক্ষে জেলা পুলিশের গোয়ন্দা শাখা এবং জেলা বিশেষ শাখার গোয়েন্দা নজরদারী অব্যাহত রয়েছে।

এছাড়াও বিশেষ কোন পরিস্থিতিকে তাৎক্ষনিক নিয়ন্ত্রণে আনতে পুলিশের মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। জনগনের জানমাল রক্ষায় ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যে কোন ধরণের নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে জেলা পুলিশ কঠোর অবস্থান গ্রহণ করবে্।

ব্রিফিং প্যারেডে মোহাম্মদ আবুল কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) ভোলা, মোঃ মহসিন আল ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মোঃ রাসেলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল), মুকিত হাসান খান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সিএমপি, চট্টগ্রাম, আবু জাফর, সহকারি পুলিশ কমিশনার, সিএমপি, চট্টগ্রাম, দেবজিত পাল, সহকারি পুলিশ সুপার (শিক্ষানবিশ) সহ নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা প্রদানে নিয়োজিত পুলিশ অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu