1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

কবিরহাটে ওবায়দুল কাদেরকে নিয়ে ফেইসবুকে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেয়ায় থানায় অভিযোগ দায়ের

শাহাদাত হোসেন রাসেল, কোম্পানীগঞ্জ(নোয়াখালী) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : শনিবার, ১৯ জুন, ২০২১
  • ২১৮ সময় দর্শন

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (এমপি)কে নিয়ে ফেইসবুকে কটুক্তি মূলক স্ট্যাটাস দেয়ায় এক সরকারি কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

১৮ই জুন (শুক্রবার) সন্ধ্যা ৭ টায় নোয়াখালী কবিরহাট থানায় কবিরহাট উপজেলার ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাদী হয়ে এ অভিযোগ দায়ের করেন।

অভিযোগে উল্লেখ করা হয় কবিরহাট উপজেলার উত্তমপুর লামছি গ্রামের ইউসুফ ভূঁইয়া’র ছেলে জিয়াউর রহমান সম্রাট (৩৫) বৃহস্পতিবার (১৭ ই জুন) রাত ১২ টায় তার ব্যবহৃত ফেসবুক আইডি SOMRAT SF থেকে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বাজে মন্তব্য করে স্ট্যাটাস দিয়ে তার দীর্ঘদিনের অর্জিত সম্মান ক্ষুন্ন করেছে।

জিয়াউর রহমান সম্রাট নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক পদে কর্মরত আছেন। তার এই স্ট্যাটাসে নোয়াখালী জেলার নেতাকর্মীদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অভিযোগকারী নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, জিয়াউর রহমান সম্রাটের ফেইসবুক স্ট্যাটাসের সকল প্রমানসহ থানায় অভিযোগ করেছি।

প্রশাসন আইনগত ব্যবস্থা না নিলে আমরা দলীয় কর্মসূচি ঘোষণা দিব। এলাকাবসী সূত্রে জানাযায় সম্রাট স্থানীয় এমপি পুত্র শাবাব চৌধুরীর ব্যক্তিগত সহকারী, তাই এই স্ট্যাটাসের কারনে আইনশৃঙ্খলার অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এই ব্যাপারে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বডুয়ার সাথে যোগাযোগ করলে তিনি জানান, এ ব্যাপারে আমি একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu