1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ইরানে নতুন সরকার গঠিত হওয়ার আগেই সমঝোতা চায় যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ১৯ জুন, ২০২১
  • ১৯৬ সময় দর্শন

ইরানের নতুন প্রেসিডেন্টের শপথ গ্রহণের আগেই পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের ব্যাপারে তেহরানের সঙ্গে একটি চূড়ান্ত ঐক্যমত্যে পৌঁছাতে চায় ওয়াশিংটন।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এ খবর দিয়েছে রুশ বার্তা সংস্থা স্পুৎনিক।

ওই কর্মকর্তা বলেছেন, ইরানের নয়া প্রেসিডেন্ট শপথ গ্রহণ করার আগে এখনও হাতে যে ছয় সপ্তাহ সময় রয়েছে তার মধ্যেই ইরানের সঙ্গে একটি রফাদফা করে ফেলতে চান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

কারণ, তিনি মনে করছেন, তেহরানের ক্ষমতায় পরিবর্তন হওয়ার পর চলমান ভিয়েনা সংলাপকে এগিয়ে নিয়ে যাওয়া কঠিন হয়ে পড়তে পারে।

ওই মার্কিন কর্মকর্তা আরো জানান, “আমরা যদি ইরানের নতুন সরকার গঠিত হওয়ার আগে চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে না পারি তাহলে ভিয়েনা আলোচনা থেকে একটি ফল বের করে আনার সম্ভাবনা নিয়ে মারাত্মক প্রশ্ন তৈরি হবে।”

তিনি আরো বলেন, “আলোচনা যত দীর্ঘায়িত হবে তা থেকে ফলাফল আশা করা কঠিনতর হয়ে পড়বে।”

নাম প্রকাশে অনিচ্ছুক ওই মার্কিন কর্মকর্তা আরো বলেন, ইরান আন্তরিকতা নিয়ে ভিয়েনা বৈঠকে অংশগ্রহণ করছে এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যে তেহরানের সঙ্গে একটি চূড়ান্ত সমঝোতা অর্জিত হবে বলে তিনি আশা করছেন।

উল্লেখ্য, ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতাকে আবার আগের অবস্থায় সক্রিয় করার জন্য অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বর্তমানে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে ইরানের সংলাপ চলছে।

ভিয়েনায় আলাদাভাবে একটি মার্কিন প্রতিনিধিদল উপস্থিত রয়েছে এবং তারা ইউরোপীয় দেশগুলোর সঙ্গে পৃথকভাবে বৈঠক করছে।

যুক্তরাষ্ট্র ২০১৮ সালে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার কারণে দেশটির সঙ্গে সরাসরি বৈঠকে বসতে অস্বীকৃতি জানিয়েছে তেহরান।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu