1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

দেশে ১২ কোটি মানুষেরই জন্মতারিখ ঠিক নেই: ডা. জাফরুল্লাহ

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ১৬ জুন, ২০২১
  • ১৭৫ সময় দর্শন

গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, বাংলাদেশ ১৫ কোটি লোক আছেন, তার মধ্যে ১২ কোটি লোকের কোনও সঠিক জন্মতারিখ নেই। কারোরই বয়সের ঠিক নেই।

বুধবার (১৬ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত ‘ডিজিটাল নিরাপত্তা কালো আইন বাতিল’-এর দাবিতে এক নাগরিক সমাবেশে এমন মন্তব্য করেন তিনি।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘বাংলাদেশে কোনো মেয়ে মানুষের বয়সের ঠিক আছে? এমনকি হাসিনারও ঠিক আছে কি-না আমার সন্দেহ আছে। কারোরই বয়সের ঠিক নেই।’

এদেশের দুর্বল হাইকোর্টের বিচারপতিদের এই মামলাটা যখন হাইকোর্টে গেল, তখনই তা ডিসমিস করা উচিত ছিল। বাংলাদেশের কোনো মেয়ে মানুষের বয়সের ঠিক আছে? এমনকি হাসিনারও ঠিক আছে কি-না আমার সন্দেহ আছে। কারোরই বয়সের ঠিক নাই।

তিনি আরও বলেন, ‘আমাদের সময়ে বাপ-মারা বয়স ঠিক করতেন না, বয়স ঠিক করতেন স্কুলের হেডমাস্টার। আমরা যারা উঁচু লেখাপড়া করার সুযোগ পেয়েছি, আমাদের বয়স ঠিক করতেন হেডমাস্টার। আজকে সেখানে খালেদা জিয়ার বয়স নিয়ে একটা মামলা করেছে, এটা দেখে হাইকোর্টের বিচারপতির প্রথমেই বলা

উচিত ছিল— এসব ফালতু কিছু দেখার জন্য হাইকোর্টের সৃষ্টি হয় নাই। আপনারা এটা কি করছেন? বিএনপি এত বড় একটা পার্টি, তার নেত্রীকে আপনারা অপমান করছেন।

আমি মনে করি, তাদের উচিত হবে সবাইকে সঙ্গে নিয়ে সংসদ ভবনে যাওয়া এবং প্রধান বিচারপতিকে ঘেরাও করা। আজকে সবাইকে নিয়ে আন্দোলন করা ছাড়া আমাদের কারো মুক্তি নাই।’

বাজেট প্রসঙ্গে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘সরকার ছয় লাখ কোটি টাকার বাজেট করেছে। আমি একটা লেখা লিখেছি- অর্থমন্ত্রীর ভানুমতির খেলা।

এই ছয় লাখ কোটি টাকার মধ্যে এক লাখ ২৫ হাজার কোটি টাকা পাবেন জনপ্রশাসন অর্থাৎ আমলারা। অর্থাৎ আমলারা এক-পঞ্চমাংশ ভাগ পাবেন। বাজেটে সরকার তাদেরকে খুশি করেছেন।

এই আমলারা সরকারকে ক্ষমতায় এনেছেন, তাই তাদেরকে খুশি রাখতে এ ব্যবস্থা করা হয়েছে। এই দেশ দেউলিয়া হয়ে গেছে আর সরকার দাঁড়িয়ে আছে ধারের (ঋণ) ওপরে। এই বছরের বাজেটে প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতির সুযোগ করে দিয়েছে সরকার।’

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu