1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ত্রুটিযুক্ত নির্বাচন মেনে নেয়া হবে না, প্রয়োজনে ভোট গ্রহণ বন্ধ থাকবে: সিইসি

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ১৬ জুন, ২০২১
  • ২১১ সময় দর্শন

প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, কঠোর অবস্থানে নির্বাচন কমিশন, কোনভাবেই ত্রুটিযুক্ত নির্বাচন মেনে নেয়া হবে না। কোন কেন্দ্রে অনিয়ম হলে প্রয়োজনে ওই কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ করে দেয়া হবে।

সুষ্ঠ নির্বাচনের ক্ষেত্রে সাংবাদিকরা হলো সহায়ক শক্তি। কোন ভুল ত্রুটি হলে তথ্য দিয়ে সহযোগিতা করার আহবান জানান তিনি।

বুধবার (১৬ জুন) দুপুর ২টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এসব কথা বলেন নির্বাচন কমিশনার।

করোনা সংক্রমণের মধ্যে ঝুঁকি নিয়ে নির্বাচনে দায়িত্ব পালনরত ব্যক্তিদের উৎসাহ দিতে তার এ সফর উল্লেখ করে তিনি আরো বলেন, ভোটে কোন অনিয়ম হলে প্রার্থীদের আইনী সহায়তার ব্যবস্থা রয়েছে।

এসময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের আইডিইএ প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল কাশেম মো. ফজলুল কাদের, যুগ্ম সচিব ফরহাদ আহমেদ খান, জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ, পুলিশ সুপার ড. এ এইএম কামরুজ্জামান, রিটার্ণিং অফিসার দুলাল তালুকদার।

এদিকে এর আগে কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ও পরে আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সঙ্গে মত বিনিময় করেন প্রধান নির্বাচন কমিশনার।

প্রসঙ্গত, লক্ষীপুর-২ সংসদীয় আসনে উপ-নির্বাচন ও রামগতি এবং কমলনগরের ৬টি ইউনিয়নে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২১ জুন। সংসদীয় আসনে ইভিএম পদ্ধতি আর অপর ইউপি নির্বাচনে ব্যালটে ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu