1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

কুমিল্লায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ১৬ জুন, ২০২১
  • ২৩৩ সময় দর্শন

কুমিল্লার বুড়িচং উপজেলায় বাসচাপায় মোঃ শহিদ মিয়া (৬৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় লিটন দাস (৫০) নামের আরো একজন আহত হয়েছেন।

আজ বিকেলে উপজেলার কোরপাই মেইল গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শহিদ মিয়া, জেলার দেবিদ্বার উপজেলার আশরা গ্রামের নূরু মিয়ার ছেলে। অন্যদিকে লিটন দাস একই উপজেলার বরকামতা গ্রামের বাসিন্দা। লিটন বুড়িচং উপজেলার নিমসার বাজারে পান ও সুপারির ব্যবসা করতেন।

স্থানীয় লোকজন জানান, আজ দুপুরে দোকান বন্ধ করে মোটরসাইকেলে দুইজন বাড়ি ফিরছিলেন। মোটরসাইকেল চালাচ্ছিলেন লিটন দাস, পিছনে বসা ছিলেন মোঃ শহিদ মিয়া।

ঢাকাগামী মহাসড়ক দিয়ে নিমসার বাজার থেকে ২ কিলোমিটার যাওয়ার পর মহাসড়কের এক পাশ থেকে অন্যপাশে যাওয়ার জন্য আইল্যান্ডের ফাঁকা স্থান দিয়ে মোটরসাইকেল উঠায় তারা।

মোটরসাইকেলটি উপরে উঠে আবারো পিছনে চলে যায়। এসময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দু’জন ছিটকে পড়ে যায়।

স্থানীয় লোকজন আহত দুইজনকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার শহিদ মিয়াকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত লিটন দাসকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ময়নামতি হাইওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক শওকত গাজী জানান, দুর্ঘটনার পর চালক বাসটি রেখে পালিয়ে যায়। বাসটিকে জব্দ করা হয়েছে। নিহত ব্যক্তির মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu