ঢাকা মহানগর হেফাজতে ইসলামের সাবেক সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলামকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা বিভাগ। রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজ মঙ্গলবার (১৫ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম।
ইফতেখায়রুল ইসলাম বলেন, হেফাজতে ইসলামের সাবেক সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলামকে রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে একাধিক নাশকতার অভিযোগ রয়েছে। সেসব অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।