বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশনে স্থাপিত ‘বঙ্গবন্ধু লাউঞ্জের’ আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আনুষ্ঠানিকভাবে ওই লাউঞ্জের উদ্বোধন করেন।
আজ মঙ্গলবার জাতিসংঘের স্থায়ী মিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
উদ্বোধনকালে পররাষ্ট্রমন্ত্রী বলেন, লাউঞ্জটিতে বিভিন্ন বই, ছবি, প্রামাণ্য চিত্র ও গ্রাফিক্যাল ডিসপ্লের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের নানা দিক তুলে ধরা হয়েছে।