1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভয়াবহ যানজট, প্রভাব রাজধানীতেও

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১
  • ১৮০ সময় দর্শন

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। গতকাল রাত থেকে বৃষ্টি শুরু হওয়ায় মহাসড়কের বিভিন্ন স্থানে পানি জমে আছে। এর প্রভাবে আজ সকাল থেকে মহাসড়কে এ যানজটের সৃষ্টি হয়।

যানজটে পড়া যানবাহন চালক ও যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকার কষ্ট সহ্য করতে না পেরে অনেককেই বাস থেকে নেমে হাঁটতে দেখা গেছে।

সড়কের বিভিন্ন জায়গায় পানি জমে থাকা এবং বিআরটি লেনের কাজের ধীর গতির কারণে এ সমস্যা হচ্ছে বলে দাবি স্থানীয়দের।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ কমিশনার মেহেদী হাসান জানান, এই মহাসড়ক উন্নয়নে বিআরটি প্রজেক্টের কাজ চলমান থাকায় এবং বৃষ্টিতে মহাসড়কের কোথাও কোথাও পানি নিষ্কাশন না হওয়ায় খানাখন্দকের কারণে এই যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে পুলিশ সদস্যরা কাজ করছেন।

এদিকে, এই যানজটের প্রভাব পড়েছে রাজধানীতেও। টঙ্গী থেকে বনানী, ফার্মগেটসহ ঢাকার বিভিন্ন রাস্তায় তৈরি হয়েছে তীব্র যানজট। খিলক্ষেত থেকে উত্তরা যাওয়ার পথে যানজট সবচেয়ে বেশি। অনেকেরই গাজীপুর থেকে ঢাকায় আসতেই লেগে গেছে তিন থেকে চার ঘণ্টা। ভয়াবহ এই যানজটে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষজন।

বেসরকারি চাকরিজীবী মোহাম্মদ ইয়াছিন বলেন, আমার অফিস খিলক্ষেতে। আজ দুপুর ৩টায় অফিসে মিটিং। যাত্রাবাড়ীর বাসা থেকে দুপুর ১টায় বের হয়েছিলাম। দুই ঘণ্টায় মধ্যবাড্ডা পর্যন্ত আসতে পেরেছি। জানিনা কখন পৌঁছাতে পারবো। এই রাস্তায় এত ভয়াবহ জ্যাম আমি কখনো দেখিনি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu