1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

অবশেষে ‘তীব্র নিন্দা জ্ঞাপন’ করলো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১
  • ২৩০ সময় দর্শন

জনপ্রিয় নায়িকা পরীমণিকে ধর্ষণ-হত্যাচেষ্টা ঘটনায় ৬ দিনের মাথায় ‘তীব্র নিন্দা জ্ঞাপন’ করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। যদিও (রোববার) ১৩ জুন রাতে সংবাদ সম্মেলনে সেই ঘটনার কথা চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানকে জানিয়েছেন বলে জানান পরীমণি।

তবে সেখান থেকেও কোনো ইতিবাচক সাড়া না পেয়ে হতাশ ছিলেন বলে জানান অভিনেত্রী। অবশেষে ১৫ জুলাই রাত ১টার পরে সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তি পাঠানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘সম্প্রতি সাভারের বিরুলিয়া এলাকায় বোট ক্লাবে চিত্রনায়িকা পরীমণির সঙ্গে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি তীব্র নিন্দা জ্ঞাপন করছে। এ বিষয়ে ইতিমধ্যেই মামলা রুজু হয়েছে এবং কিছু আসামী গ্রেপ্তার হয়েছে। উক্ত মামলায় দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি পরীমণির সার্বিক সহযোগিতা করতে দৃঢ় অঙ্গীকারবদ্ধ।

উল্লেখ্য, রোববার (১৩ জুন) রাত ৮টার দিকে নিজের ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে পরীমণি জানান, তাকে হত্যা ও ধর্ষণের চেষ্টা করা হয়েছে। এরপর রাত সাড়ে ১০টার দিকে বনানীর বাসায় সাংবাদিকদের কাছে ঘটনায় অভিযুক্ত হিসেবে নাসির ইউ মাহমুদ ও অমিসহ অচেনা কয়েকজনের কথা উল্লেখ করেন পরী।

এই ঘটনায় সোমবার (১৪ জুন) সকালে সাভার থানায় ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিনসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করেন তিনি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu