স্ত্রীর পরকীয়া জের ধরে এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন পুলিশের এএসআই সৌমেন রায়। আজ সোমবার আদালতে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ শেষে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন এএসআই সৌমেন।
কুষ্টিয়ায় প্রকাশ্যে গুলি করে মা, ছেলেসহ তিনজনকে হত্যা করেছিলেন আসামি সৌমেন রায়।
জবানবন্দি শেষে সৌমেনকে কারাগারে পাঠানো হয়েছে।
জবানবন্দিতে সৌমেন রায় হত্যার কথা স্বীকার করে বলেন, ‘স্ত্রীর অন্য পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্কের জেরে তিনি এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন।’