1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

সংসদীয় কমিটিতে পরিবর্তন : আইনের সভাপতি শহীদুজ্জমান বিদ্যুতে ওয়াসিকা

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ১৪ জুন, ২০২১
  • ১৬২ সময় দর্শন

আবদুল মতিন খসরু মারা যাওয়ায় আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন নওগাঁ-২ আসনের এমপি শহীদুজ্জামান সরকার।এর আগে তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ছিলেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি করা হয়েছে সংরক্ষিত নারী আসনের সদস্য ওয়াসিকা আয়শা খানকে।

 

 

 

 

সোমবার (১৪ জুন) সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে সংসদে প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী সংসদীয় কমিটি পুনর্গঠনের প্রস্তাব দিলে তা গ্রহণ করা হয়। এই দুটি সংসদীয় কমিটি ছাড়াও এদিন ধর্ম এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি পুনর্গঠন করা হয়েছে।

 

 

 

 

আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে নতুন করে সেলিম আলতাফ জর্জ সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। আর ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। অবশ্য ধর্ম মন্ত্রণালয় কমিটির সদস্য মরহুম মাহমুদ উস সামাদ চৌধুরীর স্থলে কাউকে স্থলাভিষিক্ত করা হয়নি।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির মৃত্যুবরণকারী সদস্য আসলামুল হক আসলামের স্থলে সংরক্ষিত আসনের কানিজ ফাতেমা আহমেদ সদস্য মনোনীত হয়েছেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu