1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

প্রতিপক্ষের ডাকা অবরোধ শেষ হওয়ার পূর্বে ফের ধর্মঘটের ঘোষণা কাদের মির্জা’র

শাহাদাত হোসেন রাসেল, কোম্পানীগঞ্জ(নোয়াখালী) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : সোমবার, ১৪ জুন, ২০২১
  • ২৪১ সময় দর্শন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ১৬ই জুন (বুধবার) সিএনজি ধর্মঘটের ঘোষণা দিয়েছে বসুরহাট পৌর মেয়র আব্দুল কাদের মির্জা। ১৪ই জুন সোমবার সকাল ৯টার সময় বসুরহাট বঙ্গবন্ধু চত্বরে দাড়িয়ে হ্যান্ড মাইকে তিনি এ ঘোষণা দেন।

এসময় তিনি বলেন, “নোয়াখালীর এম পি একরামের চামচা নোয়াখালীর পুলিশ সুপারের (এসপি) নির্দেশে নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) এডিশনাল এসপি শামীম, ওসি তদন্ত ও পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক রবিউলের নেতৃত্বে এখানে তান্ডব চলছে।”

আব্দুল কাদের মির্জা আরও বলেন, “প্রশাসনের ছত্রছায়ায় সন্ত্রাসীরা (প্রতিপক্ষ) তান্ডব চালাচ্ছে। তাদের একটি লোককেও প্রশাসন গ্রেফতার করেনি।

১৫ই জুন (মঙ্গলবার) বিকালের মধ্যে তাদের গ্রেফতার করতে হবে,অন্যথায় ধর্মঘট চলবে।” তিনি অভিযোগ করে বলেন, কোম্পানীগঞ্জের বিভিন্ন স্থানে অবরোধের নামে আমার প্রতিপক্ষরা বাস – সি এন জি ভাংচুর ও লুটপাট করছে।

কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছেনা।” ধর্মঘটে সকল ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশ দিয়ে ব্যবসায়ীদের উদ্দেশ্যে মেয়র বলেন, একটা দিন একটু কষ্ট করেন। বুধবারের ধর্মঘটে শুধু ব্যাটারিচালিত রিকশা চলবে,বাকী সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। কোনো বাস, সি এন জি বসুরহাট থেকে ছেড়ে যাবেনা।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu