1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

নেত্রকোনায় মা মেয়ে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে জেলা প্রেসক্লাবের সামনে অসহায় পরিবারের মানববন্ধন

ইকবাল হাসান নেত্রকোনা প্রতিনিধি
  • আপডেটের সময় : রবিবার, ১৩ জুন, ২০২১
  • ২২৩ সময় দর্শন

নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার তেলিগাতী ইউনিয়নের পালগাঁও গ্রামের মৃত হেলাল উদ্দিনের স্ত্রী মোছাঃ মুক্তারের নেছা ও মেয়ে সুবর্ণা আক্তার হত্যাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তি এবং মামলার বাদী ও সাক্ষীদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা ও বানোয়াট মামলা প্রত্যাহারের দাবীতে নেত্রকোনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

 

আজ রবিবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত নেত্রকোনা প্রেসক্লাবের সামনের সড়কে খুন হওয়া ক্ষতিগ্রস্ত অসহায় পরিবার ও এলাকাবাসী এই মানববন্ধনের আয়োজন করে।

 

এ মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন মৃত মোক্তারের নেছার ছেলে মোজাম্মেল হক, মেয়ে রেশমা আক্তার, ভাই তেলিগাতী ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম ও বাবুল আলমসহ এলাকাবাসী।

মানববন্ধনে মৃত মোক্তারের নেছার ছেলে মোজাম্মেল হক বলেন, তেলিগাতী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এ টি এম শহিদুজ্জামান হেলিম এলাকায় এক আধিপত্য বিস্তারের লক্ষ্যে তার অনুগত লোকজন নিয়ে বাহিনী গঠন করে এমন কোন অপকর্ম নেই যা তারা করে বেড়াচ্ছ না।

 

 

 

কেউ তাদের অপকর্মের প্রতিবাদ করলে তাদের উপর নেমে আসে অত্যাচার নির্যাতন। এরই ধারাবাহিকতায় হেলিম বাহিনী আমার মা মোক্তারের নেছা ও বোন সুবর্ণা আক্তারকে নৃসংশভাবে হত্যা করে। হেলিমসহ তার লোকজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করায় তারা ক্ষিপ্ত হয়ে মামলা তুলে নেয়ার জন্য মামলার আসামীরা আমার পরিবার ও সাক্ষীদের বিরুদ্ধে একের পর এক ৭টি মিথ্যা মামলা দায়ের করে চরম হয়রানী এবং অব্যাহত প্রাণনাশের হুমকি দিয়ে আসছে।

 

 

 

প্রাণ ভয়ে আমি সহ আমার পরিবারের লোকজন বর্তমানে বাড়ীঘর ছেড়ে অন্যত্র পালিয়ে বেড়াচ্ছে। মৃতের ভাই জাহাঙ্গীর আলম কান্নাজড়িত কণ্ঠে বলেন, হেলিম বাহিনী আমার বোন ও ভাগ্নিকে হত্যা করেই কান্ত হয়নি। তারা আমার প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ করেছে। আমি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে হেলিম বাহিনীর দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানাচ্ছি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu