1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

নেত্রকোনায় নৌ দূর্ঘনায় প্রানহানী কমাতে জেলা প্রশাসকের উদ্যোগে মতবিনিময় অনুষ্ঠিত

ইকবাল হাসান নেত্রকোনা প্রতিনিধি
  • আপডেটের সময় : শনিবার, ১২ জুন, ২০২১
  • ২২৯ সময় দর্শন

নেত্রকোণায় নৌ দূর্ঘটনা প্রাণহানী কমিয়ে আনতে জেলা প্রশাসকের উদ্যোগে মতবিনিময় ও সুরক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বর্ষায় হাওরে নৌ দুর্ঘটনা বা প্রাণহানী কমিয়ে আনতে জনস্বার্থে নানারকম উদ্যোগ নিয়েছেন নেত্রকোণা জেলা প্রশাসক (ডিসি) কাজি মো. আব্দুর রহমান।

 

 

সেই লক্ষ্যে জেলা প্রশাসক হাওরাঞ্চলের বিভিন্ন নৌঘাটে সচেতনতামূলক কার্যক্রম শুরু করেছেন। আজ শনিবার দুপুরে জেলার মদন উপজেলা প্রশাসনের উদ্যোগে উচিতপুর পর্যটন কেন্দ্রে হাওড় অঞ্চলের নৌ দূর্ঘটনারোধে নৌ-যান চালক, মালিক, ইজারাদারগণের সাথে মতবিনিময় এবং যাত্রী সাধারণের সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

 

 

এ সময় মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ তালুকদারের সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মাদ সুহেল মাহমুদ, মদন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আঃ কদ্দুস, ঘাট ইজারাদার লাহুত মিয়া, ট্রলার মালিক মিজানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল, মদন ইউপি চেয়ারম্যান বদরুজ্জামান শেখ মানিক, জেলা প্রেসক্লাবে সম্পাদক এম মোখলেছুর রহমান প্রমূখ।

 

 

 

অনুষ্ঠানে ট্রলার চালকদের মাঝে লাইফ জ্যাকেট ও টিউব প্রদান করা হয় এবং নৌ দূর্ঘটনারোধে গৃহিত বিভিন্ন কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। বক্তারা নৌ দূর্ঘটনারোধে সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন। উল্লেখ্য, গত বছর ৫ই আগষ্ট মর্মান্তিক নৌ-দূর্ঘটনায় ১৮জন মাদ্রাসা শিক্ষক ও ছাত্র নিহত হয়েছিল।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu