1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

তুরস্কে ২০ টন সোনার খনি আবিষ্কার

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ১২ জুন, ২০২১
  • ২২৩ সময় দর্শন

তুরস্কের পূর্বাঞ্চলীয় প্রদেশ আগ্রিতে একটি সোনার খনি আবিষ্কৃত হয়েছে। এই খনিতে প্রায় ২০ টন সোনা মজুত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তুরস্কের শিল্প ও প্রযুক্তিমন্ত্রী মোস্তফা বারন্ক এ তথ্য জানান।

এই সোনার দাম ১.২ বিলিয়ন ডলার হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া ওই একই অঞ্চলে ৩.৫ টন রুপা (যার মূল্য ২.৮ মিলিয়ন ডলার) আবিষ্কৃত হয়েছে।

এই খনি আবিষ্কার প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোগানের দেশের অর্থনীতি ব্যাপক অবদান রাখবে বলে ধারণা করা হচ্ছে।

এই প্রকল্পে সরাসরি ৫০০ লোক নিয়োগ পাবে ও পরোক্ষভাবে দুই হাজার চাকরি সৃষ্টি করবে। ২০২২ সালের শেষ দিকে এই খনি থেকে সোনা তোলা যাবে বলে আশা করা হচ্ছে। তুরস্কের খনি খাতে ১৩ হাজার লোক কাজ করছে। এ খাতে বিনিয়োগের পরিমাণ ছয় বিলিয়ন ডলার।

মন্ত্রী বলেন, ২০০০-এর দশকের প্রথম দিকে তুরস্ক এক গ্রাম সোনাও উৎপাদন করত না। কিন্তু গত বছর ১৮টি সক্রিয় খনি থেকে ৪২ টন সোনা উত্তোলিত হয়েছে। ২০০১ সালের আগে পর্যন্ত তুরস্ক তার চাহিদার পুরো স্বর্ণ আমদানি করত। এখন খনি আবিষ্কৃত হওয়ায় বার্ষিক ২.৪ বিলিয়ন ডলার সাশ্রয় হয়েছে।

গত ডিসেম্বরে আরেকটি বড় আবিষ্কার ঘটে তুরস্কে। দেশটির মারমারা অঞ্চলে ৩.৫ মিলিয়ন আউন্স স্বর্ণের সন্ধান পাওয়া যায়। এর মূল্য ছয় বিলিয়ন ডলার।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu