1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

সুযোগ পেলে নায়ক হিসেবে অভিনয় করতে রাজি বেরোবি উপাচার্য কলিমউল্লাহ

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ১১ জুন, ২০২১
  • ১৭৪ সময় দর্শন

অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে আলোচনা-সমালোচনা যেন পিছু ছাড়ছে না। কিছুদিন পর পরই ড. কলিমউল্লাহর কোন না কোন ইস্যু নিয়ে আলোচনা চলতেই থাকে। গত বুধবারও রাত ৩টায় ক্লাস নিয়ে আলোচনার জন্ম দিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এখন কলিমউল্লাহ ইস্যুতে ভরপুর। এই আলোচনা-সমালোচনার সঙ্গে যোগ হয়েছে কলিমউল্লাহ অভিনীত একটি চলচ্চিত্রের দৃশ্য ভাইরাল হয়ে।

সিনেমার ওই দৃশ্যে দেখা যায়, পুলিশের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা ড. কলিমউল্লাহ। সামাজিক যোগাযোগমাধ্যমে একজন উপাচার্য হিসেবে সিনেমায় অভিনয় করা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে চলচ্চিত্রে অভিনয় করাকে ইতিবাচকভাবেই দেখছেন তিনি।

কলিমউল্লাহ বলেন, ফেসবুকে যে ভিডিওটি ভাইরাল সেই সিনেমায় আমি প্রথম অভিনয় করি। ব্যাপক ব্যবসা সফল সিনেমা ‘শ্যুটার’। যেটি একসঙ্গে সারাদেশের ১৪৮ প্রেক্ষাগৃহে  মুক্তি পায়। শ্যুটার সিনেমায় আমি মূলত ঢাকার পুলিশ কমিশনারের চরিত্রে অভিনয় করি।

কোন চলচ্চিত্রে নায়কের চরিত্রে অভিনয় করতে চান কি না, এমন প্রশ্নের জবাবে তিনি জানান, কোনো পরিচালক যদি এমন প্রস্তাব দেন, তাহলে সানন্দে গ্রহণ করবেন।

নিজের অভিনয় জীবনের ইতিহাস টেনে গণমাধ্যমকে কলিমউল্লাহ বলেন, তার শিক্ষাজীবন শুরু হয় বুলবুল ললিতকলা একাডেমিতে (পুরান ঢাকার আহসান মঞ্জিল সংলগ্ন ওয়াইজঘাটে)। সেখানে তিনি তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেন। সেখানে পড়তে গিয়ে তিনি অভিনয়সহ নাচ-গানের প্রতি আগ্রহী হয়ে ওঠেন। পারিবারিক অনুপ্রেরণাও তার সঙ্গী ছিল।

মাস্টার্স লেভেলে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগে পড়তে গিয়ে সতীর্থ হিসাবে পান ‘লাল কাজল’ চলচ্চিত্রের পরিচালক মতিন রহমান, অভিনেত্রী আফসানা মিমি, মাসুকা আলম রাকাসহ আরো অনেককে। ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগে পড়ালেখা করাকালীন তিনি ফিল্ম স্টাডি দেখতে হলিউড গিয়েছিলেন বলেও জানান তিনি।

সিনেমার দৃশ্য নিয়ে ফেসবুকে ট্রল করা প্রসঙ্গে নাজমুল আহসান কলিমউল্লাহ বলেন, ‘কেউ যদি আমার অভিনয় নিয়ে আলোচনা-সমালোচনা এমন কি ট্রল করে তাহলে বুঝতে হবে অভিনেতা হিসেবে আমি স্বার্থক। কেন না একজন অভিনেতার প্রধান কাজ হচ্ছে দর্শককে আনন্দ দেওয়া’।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চলচ্চিত্রে অভিনয় করাটা অনেকে নেতিবাচক হিসেবে দেখছে এ বিষয়ে তিনি বলেন, ‘দেখুন আমি কিন্তু আমার দায়িত্ব যথাযথভাবে পালন করছি। এটা করতে গিয়ে কখনো কখনো আমি দিনে ২২ ঘণ্টা কাজ করে থাকি। কাজের ফাঁকে আমি যে অভিনয় করছি, এটা সবার ইতিবাচক হিসেবে দেখা উচিত। আমি মনে করি আমাকে দেখে অন্য কোনো উপাচার্যের মনে যদি অভিনয়ের সুপ্ত ইচ্ছে থাকে তাহলে সব সংশয় দূর করে তিনিও অভিনয় আসবেন’।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu