1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ম্যাক্রোঁকে থাপ্পড় মারার ঘটনায় যে শাস্তি দেয়া হলো যুবককে

ডেস্ক রিপোর্ট Sadhin BanglaTV
  • আপডেটের সময় : শুক্রবার, ১১ জুন, ২০২১
  • ১৯৩ সময় দর্শন
ম্যাক্রোঁকে থাপ্পড় মারার ঘটনায় যে শাস্তি দেয়া হলো যুবককে

সম্প্রতি এক জনসমাবেশে গিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পরতে হয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁকে। জনসংযোগে গিয়ে এক ব্যক্তির হাতে থাপ্পড় খেয়েছেন প্রেসিডেন্ট ম্যাক্রোঁ।

ফরাসি প্রেসিডেন্টের গালে থাপ্পর মারার ওই ঘটনায় এক ব্যক্তিকে চার মাসের জেল দিয়েছেন আদালত। বৃহস্পতিবার তাকে এ দণ্ড দেওয়া হয় বলে জানিয়েছে দেশটির টেলিভিশন চ্যানেল বিএফএম টিভি।

গত মঙ্গলবার ড্রোম প্রদেশের ছোট শহরটির রেঁস্তোরা ব্যবসায়ী ও স্কুল পরিদর্শনের পর অপেক্ষমান সাধারণ মানুষের সাথে কুশল বিনিময়ের সময় ড্যামিয়েন টারেলে নামের ২৮ বছর বয়সী এক যুবক ম্যাক্রোঁর গালে চড় বসিয়ে দেয়।

ঘটনার সঙ্গে সঙ্গে প্রেসিডেন্টের দেহরক্ষীরা ওই যুবককে আটক করে। জিজ্ঞাসাবাদে টারেল জানিয়েছে, সে বেকার এবং ডানপন্থিদের সমর্থক।

আদালতে টারেল জানিয়েছেন, ড্রোম এলাকায় প্রেসিডেন্টের সফরের সময় সে তাকে লক্ষ্য করে ডিম কিংবা ক্রিম ছুঁড়ে মারার কথা ভেবেছিল। তবে তাকে চড় মারার বিষয়টি পূর্বপরিকল্পিত ছিল না।

তিনি বলেছেন, ‘আমি মনে করি, আমাদের দেশের পতনের স্পষ্ট প্রতিচ্ছবি হচ্ছে ম্যাক্রোঁ। আমি যদি সূর্যোদয়ের সময় তাকে কুস্তির জন্য চ্যালেঞ্জ জানাতাম, আমার সন্দেহ যে, সে তার কোনো জবাবই দিতো না।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu