1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

খুলনায় ১৩ জুন থেকে ফের কঠোর বিধিনিষেধ

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ১১ জুন, ২০২১
  • ২২২ সময় দর্শন

খুলনাসহ সীমান্তবর্তী জেলাগুলোতে করোনা সংক্রমণ ক্রমেই বাড়ছে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে খুলনা জেলায় ১৩ জুন থেকে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটি।

শুক্রবার খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে ৪ জুন থেকে ১০ জুন পর্যন্ত খুলনার ৪ থানায় বিধি নিষেধ আরোপ করা হয়েছিল।

খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন বলেন, ১৩ জুন থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দোকানপাট খোলা থাকবে। এছাড়া বাকি সময় জরুরি পরিসেবা ছাড়া সকল দোকানপাট বন্ধ থাকবে। নগরীতে জনসমাগম সীমিত করতে ইজিবাইক চলাচল ৫০ শতাংশে নামিয়ে আনা হবে।

জানা যায়, ১০০ শয্যার খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালে বর্তমানে রোগী ভর্তি আছে ১৪৩ জন। মুমূর্ষু রোগীর চিকিৎসায় জায়গা মিলছে না হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউ ও এইচডিইউতে। খুলনা সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ জানান, পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন স্থানে কঠোর বিধিনিষেধ আরোপ করা হলেও উন্নতি হচ্ছে না।

উপরন্তু নতুন নতুন এলাকায় করোনা সংক্রমণ ছড়িয়েছে। খুলনা সদরে বর্তমানে করোনা সংক্রমণের হার ৩০ শতাংশ। এছাড়া দৌলতপুর থানা এলাকায় ৫২, দাকোপে ৬৩ ও পাইকগাছায় সংক্রমণের হার ৫০ শতাংশ। বিধিনিষেধ আরোপের পর কোন একটি জায়গায় সংক্রমণ কমলেও নতুন আরেকটি এলাকায় করোনা ছড়াচ্ছে।

 

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu