1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

শিশুদের ওপর স্বল্পমাত্রার করোনা ভ্যাকসিন ফাইজারের

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১
  • ১৬৩ সময় দর্শন

শিশুদের উপর স্বল্পমাত্রার এক ডোজের টিকা ব্যবহার করতে যাচ্ছে মার্কিন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজার। ফিনল্যান্ড, পোল্যান্ড, স্পেন ও যুক্তরাষ্ট্রের ৯০টির বেশি ক্লিনিকে ১২ বছরের কম বয়সের সাড়ে চার হাজার শিশুকে পরীক্ষামূলকভাবে এই টিকা দেওয়া হবে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, প্রথম ট্রায়ালে ১৪৪টি শিশুর ওপর দুই ডোজ টিকা প্রয়োগের পর এর নিরাপত্তা, সহনশীলতা ও প্রতিরোধ সক্ষমতার ফলের ভিত্তিতে ফাইজার জানায়, ৫ থেকে ১১ বছর বয়সীদের ওপর তারা ১০ মাইক্রোগ্রামের ডোজ এবং ছয় মাস থেকে পাঁচ বছরের শিশুর ওপর তিন মাইক্রোগ্রামের ডোজ প্রয়োগ করবে।

যুক্তরাষ্ট্রভিত্তিক ফাইজার ও জার্মানভিত্তিক বায়োএনটেক উদ্ভাবিত করোনার টিকা এরই মধ্যে যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপে ১২ বছরের বেশি বয়সের শিশুদের দেওয়ার জন্য জরুরি অনুমোদন দেওয়া হয়েছে। এই শিশুরা প্রাপ্তবয়স্কদের সমান ডোজ পাচ্ছে।

ফাইজারের একজন মুখপাত্র বলেছেন, ৫ থেকে ১১ বছরের শিশুর ওপর টিকা প্রয়োগের ফলাফল সেপ্টেম্বর নাগাদ জানতে পারবেন বলে তারা আশা করছেন। এরপর নিয়ন্ত্রক সংস্থাগুলোর কাছে এ বিষয়ে জরুরি অনুমোদনের জন্য আবেদন করা হবে।

অক্টোবর থেকে নভেম্বর মাস নাগাদ ছয় মাস থেকে দুই বছরের শিশুদের টিকা প্রয়োগের ফলাফল পাওয়া যাবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu