1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

চলচ্চিত্র পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত আর নেই

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১
  • ৩৫৫ সময় দর্শন

ভারতের চিত্র পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত আর নেই। বৃহস্পতিবার সকাল ছটায় ঘুমের মধ্যেই দক্ষিণ কলকাতায় নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃতকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

বুদ্ধদেব দাশগুপ্ত অনেকদিন ধরেই কিডনির অসুখে ভুগছিলেন। চলছিল ডায়ালিসিস। কিডনির সমস্যার সঙ্গে যুক্ত হয়েছিল ছিল বার্ধক্যজনিত সমস্যা।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, বৃহস্পতিবার আরও এক দফায় ডায়ালিসিস হওয়ার কথা ছিল বুদ্ধদেবের। কিন্তু স্ত্রী সকালে ঘুম থেকে উঠে দেখেন যে তিনি সাড়া দিচ্ছেন না। পরে তাকে মৃত ঘোষণা করা হয়।

চলচ্চিত্র পরিচালক হিসেবে খ্যাতি অর্জন করলেও তাঁর চলাচল ছিল সাহিত্য জগতেও। কবি বুদ্ধদেবের কলমে উঠে এসেছে একাধিক কবিতা, যা নিয়ে আজও চর্চা হয়। তাঁর কাব্যগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য ‘রোবটের গান’, ‘ছাতা কাহিনি’, ‘গভীর আড়ালে’ ইত্যাদি।

১৯৪৪ সালে ১১ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের পুরুলিয়ার আনাড়ার জন্মগ্রহণ করেছিলেন বুদ্ধদেব। তার বাবা রেলে চাকরি করতেন। ১২ বছরে হাওড়ার স্কুলজীবন শুরু করেন। তারপর অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছিলেন স্কটিশ চার্চ কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়।

বুদ্ধদেব দাশগুপ্ত ‘তাহাদের কথা’, ‘উত্তরা’ ছবির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। সূত্র: আনন্দবাজার।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu