1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

লালমনিরহাটে করোনা সংক্রমন প্রতিরোধে ও জনসচেতনতা বৃদ্ধিতে মাঠে প্রশাসন

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট
  • আপডেটের সময় : বুধবার, ৯ জুন, ২০২১
  • ১৮৩ সময় দর্শন

গত কয়েকদিনে করোনায় ৩জনের মৃত্যুতে নড়ে চড়ে উঠেছে লালমনিরহাটের পুলিশ প্রশাসন। সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে করোনা সংক্রমণ ঠেকাতে জনসচেতনতা বৃদ্ধি ও মাস্ক বিতরণ করছে লালমনিরহাট পুলিশ প্রশাসন।

করোনা প্রতিরোধে এবং মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য প্রশাসনের শীর্ষ কর্তারাই মাঠে নেমেছেন। বুধবার (৯ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত লালমনিরহাট পুলিশ সুপারের নিদর্শনায় জেলা শহরের বিভিন্ন স্থানে জনসাধারণের মধ্যে জনসচেতনতা বৃদ্ধি করণ প্রচারণা ও মাস্ক বিতরণ করছে লালমনিরহাট পুলিশ প্রশাসন।

এরই অংশ হিসেবে লালমনিরহাট জেলার প্রাণ কেন্দ্র মিশনমোড়সহ শহরের বিভিন্ন স্থানে মাস্ক বিতরণ করেন ট্রাফিক সার্জেন্ট মোস্তাফিজুর রহমান, ট্রাফিক সার্জেন্ট জাকির, টিএসআই ওসমান, এটিএসআই রহমান প্রমূখ। গত কয়েকদিনে করোনায় আক্রান্ত হয়ে পর পর তিন জনের মৃত্যুতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

তাই জেলা পুলিশ সুপারের দিক নির্দেশনায় সিমান্তবর্তী জেলা হিসেবে জেলায় করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনসাধারণের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও মাস্ক পরিধানে উদ্বুদ্ধকরণে নিরলসভাবে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে লালমনিরহাট পুলিশ প্রশাসন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu