1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

মেছোবাঘকে হত্যা করে নদীতে ফেল দিল এলাকাবাসী

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ৯ জুন, ২০২১
  • ১৯০ সময় দর্শন

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরের সংরক্ষিত বন থেকে একটি মেছোবাঘ কে কুচ দিয়ে ঘাঁ মেরে ও পিটিয়ে হত্যা করেছে স্থানীরা। মেছোবাঘটি দৈর্ঘ্য তিনফুট ও প্রস্থ দুই ফুটের বেশি।

মঙ্গলবার (০৮জুন) তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের টাঙ্গুয়ার হাওরের গোলাবাড়ি গ্রামে এ ঘটনাটি ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, গত এক সপ্তাহ যাবৎ তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে গোলাবাড়ি গ্রামে একটি বাঘ আছে বলে চারদিকে আতঙ্কে ছড়িয়ে পড়ে। ফলে হাওর পাড়ের শিশুরা মেছোবাঘের আক্রমণের ভয়ে ঘর থেকে বের হতে পারত না।

এই কারণে স্থানীয়রা ঐক্যবদ্ধ হয়ে মঙ্গলবার বিকালে কুড়াল, কুচ, লাঠি নিয়ে মেছোবাঘটিকে খুজতে থাকে এক পর্যায়ে গোলাবাড়ি গ্রামের একটি হাওরে বাঘটিকে দেখা মাত্র প্রথমে মাছ মারার কুচ দিয়ে ঘাঁ মেরে আহত করে আটক করে পরে কুড়াল, লাঠি, দিয়ে মাথায়, বুকে আাঘাত করে পিটিয়ে হত্যা করে এলাকাবাসী।

এ মেছোবাঘ হত্যার পর আনন্দ উল্লাসের মিছিল বের করা হয়। মেছোবাঘ মারার ভিডিও ও আনন্দ উল্লাসের মিছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাবে ছড়িয়ে পড়লেও এ পর্যন্ত কিছু জানতে পারেনি বনবিভাগ।

পরে নিহত মেছো বাঘকে নদীতে ফেলে দিয়েছে বলে জানান স্থানীয় এলাকাবাসী। তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির বলেন, বিষটি অত্যন্ত দুঃখজনক, এ ব্যাপারে বনবিভাগ কে অবগত করা হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu