1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বিয়ের আসরে প্রেমিকাকে দেখে দৌড়ে পালালেন বর

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ৯ জুন, ২০২১
  • ৩৩৯ সময় দর্শন

ঢাকার ধামরাইয়ে প্রেমিকাকে রেখে অন্য মেয়েকে বিয়ে করতে যাচ্ছিলেন প্রেমিক। বরযাত্রী নিয়ে রওনা দেয়ার ঠিক আগ মুহূর্তে প্রেমিকা হাজির প্রেমিকা। অবস্থা বেগতিক বুঝতে পেরে বিয়ের পোশাকেই দৌড়ে পালালেন বর।

মঙ্গলবার (৮ জুন) সন্ধ্যায় ধামরাই উপজেলার সুয়াপুর ইউনিয়নের ঈশাননগর এলাকা এ ঘটনা ঘটে। এ সময় এক হাতে বিষের বোতল ও আরেক হাতে কাফনের কাপড় নিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেন ভুক্তভোগী ওই তরুণী।

অভিযুক্ত প্রেমিক সুয়াপুর ইউনিয়নের ঈশাননগর এলাকা মো. আব্দুল খালেকের ছেলে মো. দিদার হোসেন। তিনি মানিকগঞ্জ পোড়রা খান বাহাদুর কলেজের ডিগ্রি পরীক্ষার্থী।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই তরুণীর সঙ্গে দীর্ঘদিন ধরে একই এলাকার দিদার হোসেনের প্রেমের সম্পর্ক। বিয়ের আশ্বাসও দিয়েছিলেন ওই তরুণীকে। কিন্তু এখন দিদার তাকে বিয়ে না করে উপজেলার সোমভাগ ইউনিয়নের ভালুম এলাকার এক তরুণীকে বিয়ে করতে যাচ্ছেন। গোপন খবরের ভিত্তিতে জানতে পেরে প্রেমিকা একহাতে বিষের বোতল আর অপর হাতে কাফনের কাপড় নিয়ে প্রেমিকের বাড়িতে এসে হাজির হন।

এ সময় বিয়ের দাবিতে অনশন শুরু করা ভুক্তভোগী ওই তরুণী স্লোগান দেন ‌‘দাবি আমার একটাই, স্বামী চাই, স্বামী চাই’। ‘হয় বিয়ে না হয় বিষপানে আত্মহত্যা হবে’। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরণ অনশন চলবে বলেও জানান তিনি।

অভিযুক্ত দিদারের বাবা আব্দুল খালেক বলেন, ছেলের সঙ্গে ওই মেয়ের প্রেমের কথা জানলে অন্য মেয়ের সঙ্গে বিয়ে ঠিক করতাম না। এই অবস্থায় ভেবে স্থির করতে পারছি না কী করব।

এ বিষয়ে ইউপি সদস্য মো. জয়নাল আলী জানান, পরিস্থিতি খুবই জটিল হয়ে গেছে। সমঝোতা করার জন্য আমি চেষ্টা করছি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu