1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

২২ দিন ফ্ল্যাটে আটকে রেখে মডেলকে ধর্ষণ

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ৩৬২ সময় দর্শন

২২ দিন ধরে এক মডেলকে একটি ফ্ল্যাটে বন্দি অবস্থায় রেখে তার ওপর যৌন নির্যাতন চালানো হয়। মডেলটিকে মূত্রপান করতে বাধ্য করেছিল অভিযুক্ত, এমনকি তার সারা শরীরে ছ্যাঁকা দিয়ে পুড়িয়েও দিয়েছে। খাবার আনতে ফ্ল্যাটের বাইরে গেলে কোনোরকমে পালিয়ে যান সেই মডেল। এমনটাই জানিয়েছেন কোচির এক ফ্ল্যাটে আটক থাকা ওই মডেল।

ঘটনাটি মাস তিনেক আগের। কোচির এক ফ্ল্যাটে মডেলকে (২৪) আটকে রেখে ধর্ষণ ও যৌন নির্যাতন চালানোর অভিযোগ সে পুলিশে অভিযোগ করেছে। তবে  পুলিশ এখনো কোনো ব্যবস্থা নেয়া হয়নি বলে দাবি করেছেন ওই মডেল।

বিষয়টি জানার পর নির্যাতিতার এক বন্ধু চোট-আঘাতে ভরপুর ওই মডেলের বেশ কিছু ছবি সোমবার প্রকাশ করে সুবিচারের দাবি চাইলেন। সেই ছবিতে মডেলের শরীরে প্রচুর মারের দাগ, এমনকি পুড়িয়ে দেয়ার চিহ্ন দেখা যায়। গণমাধ্যমের পক্ষ থেকে পুলিশে যোগাযোগ করা হলে জানানো হয়, অভিযুক্ত ব্যবসায়ী মামলা দায়েরের পর থেকেই পলাতক। পুলিশ অভিযুক্তর খোঁজ চালাচ্ছে।

এই ঘটনার প্রেক্ষিতে আগেই হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছেন অভিযুক্ত। মঙ্গলবার (৮ জুন) আদালতের পক্ষ থেকে পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে মামলার সঙ্গে জড়িত সব তথ্য শুক্রবারের মধ্যে আদালতে জমা দিতে।

কোচির পুলিশ কমিশনার সি নাগরাজু জানিয়েছেন, অভিযুক্তকে গ্রেপ্তার করতে সবরকম চেষ্টা চালানো হচ্ছে।

উত্তর কেরালার বাসিন্দা ওই মডেল নিজের অভিযোগের কপিতে জানিয়েছেন ২২ দিন ধরে তাকে কোচির একটি ফ্ল্যাটে বন্দি অবস্থায় রাখা হয়েছিল এবং তার ওপর যৌন নির্যাতন চালানো হয়। তিনি আরও বলেন, তাকে মূত্রপান করতে বাধ্য করেছিল অভিযুক্ত, এমনকি তার সারা শরীরে ছ্যাঁকা দিয়ে পুড়িয়েও দিয়েছে। খাবার আনতে ফ্ল্যাটের বাইরে গেলে কোনোরকমে পালিয়ে যান তিনি। অভিযুক্তর কাছে নির্যাতিতার বেশকিছু আপত্তিকর ছবি ও ভিডিও থাকায় পুলিশের কাছে অভিযোগ না- জানানোর ভয় দেখানো হয়েছিল তাকে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তর সঙ্গে নাকি লিভ টুগেদার করতেন এই মডেল। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে ধর্ষণ, যৌন নির্যাতন, অবৈধভাগে আটকসহ নানান ধারায় এফআইআর রুজু হয়েছে অভিযুক্তর বিরুদ্ধে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu