1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সহ-সভাপতি নির্বাচিত

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ৩৫৪ সময় দর্শন

জাতিসংঘ সাধারণ পরিষদের সহ-সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে বাংলাদেশ সহ-সভাপতি হিসেবে নেতৃত্ব দেবে। নির্বাচনে বাংলাদেশের সঙ্গে সহ-সভাপতি নির্বাচিত হয়েছে কুয়েত, ফিলিপাইন এবং লাওস।

সোমবার (৭ জুন) নিউইয়র্কে জাতিসংঘের সদরদপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে বাংলাদেশ সর্বসম্মতিক্রমে এশিয়া ও প্রশান্তমহাসাগরীয় অঞ্চল থেকে সহ-সভাপতি নির্বাচিত হয়।

নির্বাচনে জয়ী হওয়ার পর জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা এক প্রতিক্রিয়ায় বলেন, ‘উন্নয়ন, শান্তি, নিরাপত্তা ও মানবাধিকারের মতো বিভিন্ন বৈশ্বিক ইস্যুতে বাংলাদেশ তার অবদান বজায় রেখেছে। আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের ওপর যে আস্থা রাখে, এই নির্বাচন তারই বহিঃপ্রকাশ।’

তিনি বলেন, ‘বাংলাদেশ বহুপাক্ষিকতার ধারক ও বাহক। বর্তমান বিশ্বের জটিল চ্যালেঞ্জসমূহ মোকাবিলার ক্ষেত্রে জাতিসংঘের নেতৃত্বের প্রতি বাংলাদেশ অবিচল বিশ্বাস রাখে।’

এদিকে, ৭৬তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লা শহিদ। নির্বাচনে ১৯১ ভোটের মধ্যে ১৪৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন তিনি। সাধারণ পরিষদের সদস্য রাষ্ট্রের সংখ্যা ১৯৩ হলেও এবার ভোটে অংশ নেয় ১৯১টি দেশ।

আবদুল্লা শহিদ সাধারণ পরিষদের বর্তমান ও ৭৫তম অধিবেশনের সভাপতি তুরস্কের কূটনীতিক ভোলকান বোজকিরের স্থলাভিষিক্ত হবেন।

প্রসঙ্গত, এর আগে ২০১৬-১৭ মেয়াদে বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে সহ-সভাপতি হিসেবে নেতৃত্ব দেয়। সেটি ছিল ৭১তম অধিবেশন।

প্রতিবছর পৃথক অঞ্চল থেকে সভাপতি নির্বাচিত করার নিয়ম রয়েছে জাতিসংঘে। নিয়ম অনুযায়ী ৭৬তম অধিবেশনের সভাপতি ও নেতৃত্ব নির্বাচিত হওয়ার কথা এশিয়া ও প্রশান্তমহাসাগরীয় অঞ্চলের দেশ থেকে। সেই নিয়ম মেনেই মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লা শহিদ এবার সভাপতি নির্বাচিত হলেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu