1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

জানালা ভেঙে পুলিশ দম্পতির বাড়িতে ডাকাতি

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ১৯১ সময় দর্শন

ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের গোড়াইল গ্রামে পুলিশ দম্পত্তির বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার (৭ জুন) দিবাগত রাত দেড়টার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে।

জানা গেছে, গোড়াইল গ্রামের আলাউদ্দিন মাতব্বরের ছেলে পুলিশের এসআই জাকির হোসেন ও তার স্ত্রী পুলিশ কনষ্টেবল উম্মে সালমা বেগমের বাড়িতে সোমবার দিবাগত রাত দেড়টার দিকে ১০/১২ জনের একটি ডাকাত দল ঘরের জানালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। এসময় অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে স্বর্নালংকার ও নগদ টাকা নিয়ে চলে যায় ডাকাতরা।

পুলিশ সদস্য উম্মে সালমা জানান, তিনি তার ঘরে এবং পাশের ঘরে শ্বশুর আলাউদ্দিন মাতব্বর ঘুমিয়ে ছিলেন। রাতে মুখোশপড়া একদল ডাকাত অস্ত্রের মুখে তাদের জিম্মি করে সাড়ে চার ভরি স্বর্ণালংকার ও নগদ ১৩ হাজার টাকা ডাকাতি করে নিয়ে যায়।

নগরকান্দা থানার ওসি সেলিম রেজা বিপ্লব জানান, এ ঘটনায় থানায় এখনো কোনও মামলা হয়নি। ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu