1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

কানাডায় গাড়ি চাপা দিয়ে এক মুসলিম পরিবারের ৪ জনকে হত্যা

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ১৭৩ সময় দর্শন

কানাডার ওন্টারিওতে একটি মুসলিম পরিবারের ওপর গাড়ি চালিয়ে ৪ জনকে হত্যা করেছে এক যুবক। নিহতদের মধ্যে ৭৪ ও ৪৪ বছর বয়সী ২ জন নারী ছিলেন। এছাড়া নিহত হোন ১৫ বছরের এক কিশোরী এবং ৪৬ বছরের এক ব্যক্তি। কোন মতে বেঁচে ফিরেছেন নয় বছর বয়সী এক শিশু।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম বিবিসির গতকাল সোমবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। খবরে বলা হয়েছে, রাস্তা পার হওয়ার জন্য ওই মুসলিম পরিবারটি সড়কের পাশেই অপেক্ষা করছিলেন। এই সময় গাড়িটি তাঁদের ওপর চালিয়ে দেওয়া হয়। এতে পরিবারটির চারজন নিহত হন।

নাথানিয়াল ভেল্টম্যান নামের ওই হামলাকারীর বয়স ২০ বছর। পূর্বপরিকল্পিতভাবে তিনি এ হামলাটি চালিয়েছেন, যাকে হেইট ক্রাইম বা বিদ্বেষমূলক অপরাধ হিসেবে দেখছেন অনেকে। হামলার পর ঘটনাস্থল থেকেই নাথানিয়ালকে আটক করেছে কানাডিয়ান পুলিশ। তবে হামলাকারী কোন হেইট গুপের সদস্য কি না তা এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

পরে এক সংবাদ সম্মেলনে ওন্টারিও পুলিশ সুপার বলেন, হত্যার ধরন দেখে এটাকে হেইট ক্রাইম বলা যেতে পারে। তবে ঘটনাটি নিয়ে আরও পর্যবেক্ষণ দরকার।

এদিকে এঘটনায় উদ্বেগ জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। জানান, তিনি হতাহত পরিবারের পাশে আছেন। এছাড়া ২০১৭ সালেও কানাডায় হেইট ক্রাইমে হত্যার শিকার হোন ছয় মুসলিম ব্যক্তি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu