1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ইয়েমেনিদেরকে ভালোবাসা ও সমর্থনের জবাব দিলো হামাস

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ৩৮৩ সময় দর্শন

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইসরাইলের বর্বর আগ্রাসনের মোকাবেলায় পাল্টা অভিযানে সমর্থন দেয়ার জন্য ইয়েমেনিদেরকে ধন্যবাদ জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।

ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের সদস্য মোহাম্মদ আলী আল-হুথির সঙ্গে হামাসের দূত মুয়াজ আবু শামালা গতকাল সোমবার বৈঠক করে এই ধন্যবাদ জানান।

বৈঠকে তিনি বলেন, “ইয়েমেনিদের কাছে আমরা ভ্রাতৃত্ববোধ এবং নিরাপত্তা অনুভব করি। এগুলো এই ইঙ্গিত দেয় যে, ফিলিস্তিনের জনগণ এবং পবিত্র আল-আকসা মসজিদের প্রতি ইয়েমেনের মানুষের ভালোবাসা রয়েছে।”

তিনি আরো বলেন, সমস্ত ঘটনাবলীর পরে একথা নিশ্চিত হয় যে অধিকৃত ফিলিস্তিনকে মুক্ত করার সঠিক পথ হচ্ছে প্রতিরোধ সংগ্রাম। বৈঠকে আবু সমালা হামাসের সর্বোচ্চ পর্যায়ের নেতাদের পক্ষ থেকে হুথি আন্দোলনের নেতাদের কাছে শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন।

বৈঠকে হুথি আন্দোলনের নেতা মোহাম্মদ আলী হুথি ফিলিস্তিনিদের প্রতি ইয়েমিনি জনগণের পক্ষ থেকে নিশ্চিত সমর্থনের কথা জানান। আনসারুল্লাহ আন্দোলনের প্রধান আব্দুল মালেক আল-হুথি ফিলিস্তিনিদের প্রতি যে সমর্থনের কথা জানিয়েছেন সে কথাও উল্লেখ করেন মোহাম্মদ আলী আল-হুথি।

বৈঠকে মোহাম্মদ আলী আল-হুথি আনসারুল্লাহ আন্দোলনের পক্ষ থেকে হামাস প্রধান ইসমাইল হানিয়াকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu