1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

আমলাতন্ত্র মন্দ নয় ভালো : পরিকল্পনামন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ৩২৬ সময় দর্শন

আমলাতন্ত্র মন্দ নয়, ভালো জানিয়ে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, কোনো দেশেই আমলাতন্ত্রের কোনো বিকল্প এখনো বের হয়নি। কেউ বের করতেও পারেনি। সোভিয়েতরা চেষ্টা করে বের করতে পারেনি। চীনারাও বের করতে পারেনি। এমনকি ফেরাউনও পারেনি। সেই আমলাতন্ত্র আমাদের মধ্যেও আছে।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন। গণভবন থেকে ভার্চুয়ালি বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।

তিনি বলেন, আমলাতন্ত্র সবসময়ই থাকবে। আমি পজিটিভলি বলছি, ফেরাউনও অত্যন্ত শক্তিশালী শাসক ছিল, যদিও ধর্মের কারণে মুসলমানরা তাকে দুষ্টু বলে থাকে। তিনিও আমলাতন্ত্রের বাইরে যেতে পারেনি, আমলাতন্ত্রের বিকল্প বের করতে পারেনি।

এ সময় একনেকে অনুমোদন পাওয়া ‘বিপিএটিসির প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধিকরণ’ প্রকল্পের সংশোধনীর বিষয়ে এক প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, আমি নিজেও এক সময় ছোটখাটো আমলা ছিলাম। মনেপ্রাণে এখনো বড় আমলা আছি। আমার জীবনের শ্রেষ্ঠ সময় কেটেছে আমলাতন্ত্রের ভেতরে। কাজেই আমলাতন্ত্রের এই প্রকল্প পাস হয়েছে আজকে।

তিনি আরও বলেন, যেই আমলাতন্ত্রের সোভিয়েত ইউনিয়ন, চীন, ফেরাউন ও খলিফারাও বের করতে পারেনি সেই মহান আমলাতন্ত্রের জন্য সাভারে একটি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। এটির নাম বিপিএটিসি। এটাকে আধুনিকায়ন, সংস্কার ও সম্প্রসারণ করা হবে বলেও জানান এমএ মান্নান।

একনেক বৈঠকে আজ (মঙ্গলবার) ১০টি প্রকল্পের অনুমোদন হয়েছে। এরমধ্যে রয়েছে- বিপিএটিসির প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধিকরণ।  এ বিষয়ে এমএ মান্নান জানান, সরকারি কর্মকর্তাদের ১-২ মাসের প্রশিক্ষণ না দিয়ে ১০ মাসের বুনিয়াদি প্রশিক্ষণ দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

এ সময় পরিকল্পনা সচিব জয়নুল বারী, সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলম, আইএমইডি সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মোহাম্মদ ইয়ামিন চৌধুরী এবং পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) মামুন-আল-রশীদসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu