1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

হেফাজতের নতুন কমিটি ঘোষণা আজ, বাদ পড়ছেন যারা

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ৭ জুন, ২০২১
  • ৩৪৮ সময় দর্শন

হেফাজতে ইসলামের কমিটি বিলুপ্ত ঘোষণার প্রায় দেড় মাস পর নতুন কমিটি ঘোষণা করতে যাচ্ছে সংগঠনটি। আজ সকাল ১১টার দিকে রাজধানীর খিলগাঁও চৌরাস্তায় মাখজানুল উলুম মাদ্রাসায় এক সংবাদ সম্মেলনে এ কমিটি ঘোষণা করা হবে।

জানা গেছে, জুনায়েদ বাবুনগরী ও নুরুল ইসলাম জিহাদীর নেতৃত্বে এ কমিটিতে বিতর্কিত নেতাদের বাদ দেয়া হতে পারে।

সংগঠনটির বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মীর ইদ্রিস গণমাধ্যমকে বলেন, ‘সোমবার (৭ জুন) রাজধানীর খিলগাঁও মাখজানুল উলুম মাদরাসায় হেফাজতের নতুন কমিটি ঘোষণা করা হবে। ৪০ সদস্যের মধ্যেই এই কমিটি করা হচ্ছে।’

কমিটিতে কারা স্থান পাচ্ছেন জানতে চাইলে তিনি বলেন, ‘সেটা জানতে পারবেন। এখন বলাটা উচিৎ হবে না।’

নাম প্রকাশ না করার শর্তে হেফাজতের এক কেন্দ্রীয় নেতা সংবাদমাধ্যমকে জানিযেছেন, বিগত কমিটির বিতর্কিত নেতাদের বাদ দিয়ে নতুন কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এমনকি সরাসরি রাজনৈতিক দলের পদে রয়েছে এমন কাউকে খসড়া কমিটিতে রাখা হয়নি।

জানা গেছে, খসড়া ৩৮ সদস্য বিশিষ্ট এ কমিটিতে জুনায়েদ বাবুনগরীকে আমির এবং নুরুল ইসলাম জিহাদীকে মহাসচিব হিসেবে রাখা হয়েছে। কমিটিতে প্রয়াত আমীর আহমদ শফীর বড় ছেলে মো. ইউসুফকেও রাখা হচ্ছে।

তবে শাহ আহমদ শফীর ছোট ছেলে আনাস মাদানীসহ তার অনুসারীরা এবং সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হক, নাছির উদ্দিন মুনির, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী, কেন্দ্রীয় নেতা জাকারিয়া নোমান ফয়জী, খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, হাসান জামিল, মুফতি হারুন ইজহারসহ বিতর্কে জড়িয়ে পড়া হেফাজতের নেতারা কমিটি থেকে বাদ পড়ছেন বলে জানা গেছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu