1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

শিবগঞ্জ থানা পুলিশ কে পিকআপ ভ্যান উপহার দিয়েছেন পৌর মেয়র

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ৭ জুন, ২০২১
  • ১৮০ সময় দর্শন

বগুড়ার শিবগঞ্জে আইন-শৃঙ্খলা রক্ষা সহ জনগনের জন্য পুলিশের সেবা বৃদ্ধিতে থানা পুলিশ কে পিকআপ ভ্যান প্রদান করেছেন পৌর মেয়র।

সোমবার বেলা ১২ টায় জেলা পুলিশ সুপার কার্যালয় চত্বরে পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম এর হাতে গাড়ির চাবি তুলে দেন শিবগঞ্জ পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা তৌহিদুর রহমান মানিক।

জানা যায়, বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ১২ ইউনিয়ন, ১টি পৌরসভায় ৪ শতাধিক গ্রামে প্রায় ৫ লাখ জনগোষ্ঠির বসবাস। এ উপজেলায় একটি থানা ও মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র রয়েছে। এখানে ভারপ্রাপ্ত কর্মকর্তার ব্যবহৃত গাড়িসহ তিনটি পিকআপ ভ্যান রয়েছে।

এর মধ্যে একটি প্রায় সময় বিকল থাকে। বিশাল এলাকায় সাধারণ মানুষের জনমালের নিরাপত্তা নিশ্চিত সহ পুলিশের সেবার পরিধি বৃদ্ধিতে গাড়িটি প্রদান করা হয়েছে বলে জানান পৌর মেয়র।

এ সময় জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ, (ডিএসবি) মোতাহার হোসেন, (সদর সার্কেল ও মিডিয়া মুখপাত্র) ফয়সাল মাহমুদ, শিবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম, শিবগঞ্জ পৌরসভার কাউন্সিলর আবু সাঈদ, মোজাম্মেল হক, আজাদ হোসেন, ছামসুন্নাহার, মিনারা খাতুন, অলেদা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

 

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu