1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

মালয়েশিয়ায় ৬২ বাংলাদেশিসহ দেড় শতাধিক অবৈধ অভিবাসী আটক

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ৭ জুন, ২০২১
  • ১৮০ সময় দর্শন

কঠোর লকডাউনের মধ্যে পূর্ব ঘোষণা অনুযায়ী মালয়েশিয়ার একটি নির্মাণ স্থাপনায় অভিযান চালিয়ে ১৫৬ জন অবৈধ অভিবাসী কর্মীকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন বিভাগ। গ্রেফতার হওয়াদের মধ্যে ৬২ জন বাংলাদেশিও রয়েছে।

রোববার (৬ জুন) রাতে মালয়েশিয়ার সাইবার জায়া এলাকার একটি নির্মাণ স্থাপনা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে অভিবাসন বিভাগ সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, রয়েল মালয়েশিয়ার পুলিশ (পিডিআরএম), জাতীয় নিবন্ধকরণ বিভাগ (জেপিএন), শ্রম বিভাগ (জেটিকে) এবং জন প্রতিরক্ষা বাহিনী (এপিএম) এ অভিযানে অংশ নেয়।

ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক সেরি ইন্দেরা খায়রুল দাযাইমি দাউদ বলেছেন, একটি নির্মাণাধীন ভবনের পাশে বেড়া দিয়ে সুরক্ষিত একটা জায়গায় অভিযান চালানো হয়। এই অভিযানে প্রায় ২০০ বিদেশির কাগজপত্র পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৪৬ জনের বৈধ ওয়ার্ক পারমিট থাকায় তাদের ছেড়ে দেওয়া হয়। ১৫৬ জনের কোনো বৈধ কাগজপত্র না থাকায় গ্রেফতার করে সেমুনিয়াহ ইমিগ্রেশন ডিপোর স্ক্রিনিং সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে।

ইমিগ্রেশন মহাপরিচালক বলছেন, যেখান থেকে অবৈধ অভিবাসী কর্মীদের গ্রেফতার করা হয়েছে, সেখানে বিদেশি শ্রমিকদের দ্বারা চালিত স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি (এসওপি) এবং নিকাশির ব্যবস্থা নেই। বিদ্যুৎ ও পানি সরবরাহের অবৈধ সংযোগ পাওয়া গেছে।

গ্রেফতার হওয়াদের মধ্যে ইন্দোনেশিয়ার ৪২ জন, বাংলাদেশের ৬২, নেপালের ২০, মিয়ানমারের ২৯, পাকিস্তানের ১ এবং ভারতের ১ জন রয়েছে।

উল্লেখ্য, চলতি মাসের ১ জুন থেকে শুরু হওয়া দুই সপ্তাহের কড়া লকডাউন। চলবে ১৪ জুন পর্যন্ত।

আর এ লকডাউনের মধ্যেই দেশটিতে বসবাসরত অবৈধ বিদেশি অভিবাসীদের আটকে সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে বলে ২৯মে এক সংবাদ সম্মেলনে কথা বলেছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী হামজা জয়নুদিন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu