1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

পল্লী চিকিৎসকের বিরুদ্ধে ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস করায় থানায় অভিযোগ

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট
  • আপডেটের সময় : শনিবার, ৫ জুন, ২০২১
  • ৫১১ সময় দর্শন

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সিরাজুল ইসলাম বসুনিয়া (বিপুল ডাক্তার) নামে এক পল্লী চিকিৎসকের বিরুদ্ধে আপত্তিকর কিছু স্ট্যাটাস দেয়ায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। শনিবার (৫ জুন) দুপুরে পল্লী চিকিৎসক সিরাজুল ইসলাম বসুনিয়া (বিপুল ডাক্তার) থানায় অভিযোগের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।

 

 

এর আগে বুধবার (০২ জুন) দিবাগত রাতে লালমনিরহাটের আদিতমারী থানায় এ অভিযোগ দায়ের করা হয়। ভুক্তভোগী পল্লী চিকিৎসক সিরাজুল ইসলাম বসুনিয়া (বিপুল ডাক্তার) লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উত্তর গোবধা (শঠিবাড়ি) এলাকার প্রয়াত ডাঃ মোফাজ্জল হোসেন বসুনিয়ার (সাবেক ইউপি চেয়ারম্যান) পুত্র বলে জানা গেছে। অভিযোগের বিবরণ সুত্রে জানা যায়, শঠিবাড়ি বাজারের ওষুধ ব্যবসায়ি ও পল্লী চিকিৎসক বিপুল ডাক্তারের বিরুদ্ধে গত ৩১ মে অজ্ঞাতনামা ব্যক্তি দ্বারা পরিচালিত ফেসবুক আইডি “আদিতমারী নিউজ আদিতমারী” থেকে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে।

 

 

সেখান উল্লেখ করা হয় ‘দুর্গাপুর ইউনিয়ন শঠিবাড়ি বাজারের ডাঃ বিপুল বর্তমান সে মাদক চোরাচালান করে অন্ধকার জগতের ডন।’ গত এক বছর পূর্বে একই আইডি দিয়ে ডাক্তার বিপুল ও তাঁর স্ত্রী করোনা আক্রান্ত বলে প্রচারনা চালানো হয়। যার একাধিক স্ক্রীণশট অভিযোগের সহিত সংযুক্ত করা হয়েছে।

 

অজ্ঞাতনামা ব্যক্তি দ্বারা পরিচালিত উক্ত ফেসবুক আইডি দিয়ে একের পর এক মিথ্যা তথ্য প্রকাশ করায় ভুক্তভোগী সামাজিকভাবে হেয় প্রতিপন্ন এবং ব্যবসায়িক ভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন বলেও অভিযোগে উল্লেখ করেন।

 

এদিকে, উক্ত ফেসবুক আইডি ‘আদিতমারী নিউজ আদিতমারী’তে দেখা যায় থানায় অভিযোগ দায়ের করার পরও বিপুল ডাক্তারকে ইয়াবা ও ভারতীয় ইনজেকশনের শিশি পাচারকারী হিসেবে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিৎ করে বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu