1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

নিখোঁজের ছয়দিন পর মিলল ছাত্রের লাশ

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ৫ জুন, ২০২১
  • ২২৭ সময় দর্শন

ময়মনসিংহের তারাকান্দায় চা খাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়েছিলেন শাহিনুর আলম ইকবাল (১৯) নামে এক শিক্ষার্থী। এরপর পেরিয়ে গেছে ছয় দিন। অবশেষে খোঁজ মিলল তার লাশের।

আজ শনিবার দুপুরে উপজেলার কামারিয়া ইউনিয়নের পলাশকান্দা গ্রামের একটি পরিত্যক্ত সেপটিক ট্যাঙ্ক থেকে ওই ছাত্রের মরদেহটি উদ্ধার করা হয়।

তারাকান্দা থানার ওসি আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, পরিত্যক্ত ওই সেপটিক ট্যাঙ্ক থেকে মরদেহের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ইকবাল পলাশকান্দা গ্রামের আব্দুর রউফের ছেলে। সে ময়মনসিংহ নগরীর রুমডো পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করতো।

নিহতের পরিবার জানায়, গত ৩১ মে রাতের খাবার শেষে চা খাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর সে আর বাড়ি ফেরেনি। পরে অনেক খোঁজাখুঁজি করেও না পাওয়া গেলে পরদিন রাতে নিখোঁজ শিক্ষার্থীর বাবা বাবা আব্দুর রওফ বাদী হয়ে তারাকান্দা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu