1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বড়াল নদী রক্ষার দাবিতে ১১ কিলোমিটার পদযাত্রা

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ৪ জুন, ২০২১
  • ১৯৬ সময় দর্শন

নাটোরের বাগাতিপাড়ায় বড়াল নদী রক্ষার দাবিতে ১১ কিলোমিটার পদযাত্রা করেছে বড়াল পাড়ের তরুণ-তরুণী ও সুধীজনেরা। আজ শুক্রবার (৪ জুন) সকাল ৯টায় বড়াল পাড়ের বাসিন্দা আরিফুর রহমান কনকের উদ্যোগে এই পদযাত্রায় অংশ নেয় প্রায় অর্ধশত তরুণ-তরুণী ও সুধীজন।

পদযাত্রার শুরুতে বড়াল নদী রক্ষা কমিটির আহ্বায়ক এবং বাগাতিপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল হাদী বলেন, নদীর প্রবাহ বন্ধ করার এখতিয়ার কারও নেই। বড়াল হলো পদ্মা ও যমুনার সংযোগকারী নদী। এই নদীর সকল প্রতিবন্ধকতা, অপরিকল্পিত ব্রীজ, স্লইস গেটসহ সকল বাঁধ অপসারণ এবং দ্রুত নদীর সীমানা নির্ধারণ করতে হবে।

পদযাত্রার পাশাপাশি আয়োজকরা বিভিন্ন মোড়ে মোড়ে নদী সম্পর্কে জনগণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সমাবেশ আয়োজন করেন।

এমন একটি সমাবেশে আরিফুর রহমান কনক বলেন, নদী খনন করে অপরিকল্পিত স্লইসগেট অপসারণ করতে হবে এবং অবৈধ দখলমুক্ত করতে হবে। এছাড়া নদীর নাব্যতা সংকটে জীববৈচির্ত্য ধ্বংস এবং প্রতিবেশগত ক্ষতি হবার ফলে নদী অববাহিকার উপর নির্ভরশীল মানুষ হুমকির মুখে পড়েছে বলে উলে­খ করেন বক্তারা।

তারা দ্রুততার ভিত্তিতে নদীর সীমানা নির্ধারণ করে খননের উদ্যোগ গ্রহণ করে নদীর স্বাভাবিক গতিপথ ফিরিয়ে আনা ও নদীর উপর নির্ভরশীল মানুষের জীবন-জীবিকা রক্ষার জোর দাবি জানান।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu