1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

দায়বদ্ধতা নেই, তাই বাজেটে জনস্বার্থের প্রতিফলন ঘটেনি: ড. রেজা কিবরিয়া

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ৪ জুন, ২০২১
  • ৪১৬ সময় দর্শন

জনগণের সমর্থনবিহীন সরকারের রাষ্ট্রের প্রতি কোনো দায়বদ্ধতা নেই, তাই তাদের এই বাজেটে জনস্বার্থের কোনো প্রতিফলন ঘটেনি বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ও গণফোরামের সাবেক মহাসচিব ড. রেজা কিবরিয়া। বৃহস্পতিবার এবি পার্টি আয়োজিত ২০২১-২২ অর্থবছরের বাজেটোত্তর অনলাইন ব্রিফিংয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ সরকারের সাবেক অর্থমন্ত্রী শাহ এ এসএম কিবরিয়াপুত্র রেজা বলেন, ‘এই বাজেটে জনগণকে কোভিডের মহাসংকট থেকে রক্ষার দিকনির্দেশনা নেই। দুর্নীতির ধারাবাহিকতা রক্ষার ইঙ্গিত আছে।’

তিনি বলেন, ‘সরকারের দেওয়া সব পরিসংখ্যান, করোনায় মৃত্যুর সংখ্যা, সবাইকে টিকা দেওয়ার অঙ্গীকার, এগুলো সবই ২০১৮ সালের সংসদ নির্বাচনের মতোই ভুয়া মনে হচ্ছে।’

ড. রেজা কিবরিয়া আরও বলেন, ‘বড় প্রকল্পে লুটপাটের সুযোগ বেশি তাই সরকার গরীবদের প্রণোদনায় আগ্রহ দেখায় না। বাজেটে কোনো ভিশন নেই এবং এ বিপদের সময় অর্থমন্ত্রী কোনো কারিশমা দেখাতে পারেননি।‘

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu