1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

খালেদা জিয়ার মুক্তি চান জেএসডি সভাপতি

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ৪ জুন, ২০২১
  • ১৮৭ সময় দর্শন

জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, খালেদা জিয়ার দীর্ঘ কারাবাস, বয়স এবং স্বাস্থ্য বিবেচনায় কারাগার থেকে মুক্তি প্রদান করাই হবে সরকারের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও মানবিক পদক্ষেপ। এছাড়াও তাঁর উন্নত চিকিৎসার প্রয়োজন।

তিনি আরো বলেছেন, খালেদা জিয়ার জীবন সুরক্ষার প্রশ্নে উন্নত চিকিৎসার বিষয়ে বিদেশে পাঠানো নিয়ে জটিলতা অবসানে কারাগার থেকে মুক্তি দেওয়াই হবে সরকারের কর্তব্য।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তির দাবিতে বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জেএসডি সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার এসব কথা বলেন।

বিবৃতিতে আরো বলা হয়, মুক্তি পেলে দীর্ঘদিনের কারাভোগের যন্ত্রণা থেকেও মুক্তি পাবেন খালেদা জিয়া। তাতে মানসিকভাবেও স্বস্তি অর্জন করবেন এবং তার পরিবার উন্নত চিকিৎসার জন্য সব ধরনের উদ্যোগ গ্রহণ করতে পারবেন।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা রাজনৈতিক ও আইনগত জটিলতায় বাধাগ্রস্ত হলে তা হবে দেশবাসীর জন্য খুবই মর্মান্তিক। এমন পরিস্থিতিতে সরকার অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি প্রদান করে সব ধরনের অনিশ্চয়তা, আশংকা ও উদ্বেগের অবসানে যথার্থ পদক্ষেপ গ্রহণ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয় বিবৃতিতে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu